দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার নামকরণ কমিটির চেয়ারম্যান হওয়ার পর এবার আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। দুর্গাপুজোকে কেন্দ্র করে গঠিত সমন্বয় সমিতির দায়িত্বও তাঁর কাঁধে দেওয়া হয়েছে। ফলে পুজোর প্রস্তুতির পাশাপাশি কলকাতার রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি।

সরকার বদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং হো চি মিন সরণির মতো পরিচিত রাস্তার নাম বদল নিয়ে আলোচনা চলছে। এই প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য ১০ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কার্তিক মহারাজ। রাস্তার নাম পরিবর্তনের পাশাপাশি এবার দুর্গাপুজোর ব্যবস্থাপনাতেও তাঁর ভূমিকা থাকছে। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় রক্ষা করতেই সমন্বয় কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুজোর আগে শহরের বিভিন্ন প্রস্তুতি, সমন্বয় এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে।

আরও পড়ুন: ‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গঠিত কমিটিও নিজেদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন কোন রাস্তার বর্তমান নাম বদলের প্রস্তাব রয়েছে এবং তার পরিবর্তে কী নাম দেওয়া যেতে পারে, তা নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। তবে প্রস্তাবগুলি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। কমিটির পর্যালোচনা ও সুপারিশের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপে ভয়ানক শাস্তি, মেয়েকে পিটিয়ে খুন মদ্যপ বাবার, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির