প্রথম দফার নির্বাচনে গরমে অসুস্থ হয়ে বমি, রাজ্যে ফের মৃত্যু BLO-র

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : রাজ্যে ফের অসুস্থ হয়ে মৃত্যু এক BLO-র।  দায়িত্ব নিয়ে প্রথম দফার নির্বাচনের কাজ করেছিলেন। লাগাতার কাজ, গরমে জল না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ পরিবারের। ভোট মিটতেই শুরু হয়েছিল বমি। শনিবার মৃত্যু হয়েছে বাঁকুড়ার বাসিন্দা ওই BLO-র। মৃতের নাম শম্পা পরামানিক।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বাঁকুড়া টাউন বয়েজ হাইস্কুলের বুথে দায়িত্ব পেয়েছিলেন বাঁকুড়ার মৌলাডাঙা গ্রামের আইসিডিএস কর্মী শম্পা পরামানিক। প্রবল গরমে নিরন্তর কাজ করে গিয়েছেন তিনি। জল না পেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে ভোট শেষ হয়ে যাওয়ার পরে বমি শুরু হয়। শনিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয় বাঁকুড়ার বাসিন্দা ওই বিএলওর।  নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার বিক্ষোভ স্থানীয় বিএলওরা।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার ভোট শেষ হতেই বমি শুরু হয়েছিল শম্পার। বাড়িতেই চিকিৎসা চলছিল। শনিবার সকালে শরীর খুব বেশি খারাপ হলে বাঁকুড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মৃত্যু হয় ওই বিএলও-র। এরপরেই ফের কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন পরিবার ও স্থানীয় বিএলওরা। 

এসআইআর চলাকালীন বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছিলেন। কয়েকজন আতঙ্কে আত্মহত্যাও করেছিলেন। এবার ভোটের কাজ করে প্রাণ হারালেন আরও এক বিএলও। চলতি বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ভাবে বুথে বুথে বিএলওদের নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে কমিশন। সেই কাজ সামলাতে গিয়েই প্রাণ হারালেন বাঁকুড়ার এই বিএলও।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের