ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যু উত্তরবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যু। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছে আরও একটি হাতি। তবে এবার জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ঘটেছে জঙ্গল থেকে বেশ কয়েকশ কিলোমিটার দূরে লোকালয়ের মধ্যে। রবিবার সাতসকালে এই হাটি মৃট্যুর ঘটনা ঘটে। এর ফলে ধূপগুড়ি- ফালাকাটা রেললাইনের মাঝে খলাইগ্ৰাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রবল সমস্যার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল থেকে লোকালয়ে কয়েকটি হাতি ঢুকে পড়েছিল। এদিন ভোরবেলা খলাইগ্ৰাম রেলস্টেশনের কাছে কয়েকটি হাতি চলে আসে। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় দুটি হাতি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর মধ্যে একটি হাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরটি হাতি গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মী সহ ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে দূর্ঘটনার কারণে এনজেপি- গৌহাটি বন্দেভারত সহ বেশ কয়েকটি ট্রেন খলাইগ্ৰাম, ধূপগুড়ি ও ফালাকাটা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এলাকায়।

কিছুদিন আগে বানারহাটে হাতির হামলায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটে নাথুয়াহাট রেঞ্জের পশ্চিম খয়েরকাটার। উত্তরবঙ্গে হাতির হামলার ঘটনা প্রায়ই ঘটে। গত রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির হামলাতেই মৃত্যু হয় এক তরুণীর। আসলে সামনে বিশালাকার হাতিকে দেখে ভয়  পেয়ে গিয়েছিলেন তরুণী। তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ঘটনাটি ঘটে মালবাজারের চালসা সংলগ্ন শালবাড়ি মোড় এলাকায়।

 

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড