পুলিশের জালে জাফরাবাদে বাপ-বেটা খুনের মূল অভিযুক্ত, গ্রেফতার বেড়ে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের গোবিন্দ দাস ও তাঁর ছেলের খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন মূল অভিযুক্ত। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিল রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার পুলিশের জালে ধরা পড়ে আরেক জন অভিযুক্ত জিয়াউল শেখ।

এই ঘটনায় ২জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তারপর রাজ্য পুলিশ অভিযান চালিয়ে ইনজামুল হক নামে আরও একজনকে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। অভিযুক্ত জিয়াউল শেখ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা। তিনিই খুনের নির্দেশ দিয়েছেন। চোপড়া থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মূল অভিযুক্তের গ্রেফতারির পাশাপাশি ঘরছাড়াদের ফিরে আসার কথাও বলেছেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। তিনি জানান, এখনও পর্যন্ত ৮৫ জন ঘরছাড়া ফিরে এসেছেন। অন্যদের ফিরে আসতে সাহায্য করছে পুলিশ প্রশাসন। এখনও পর্যন্ত এই অশান্তিতে গ্রেফতার হয়েছেন ২৭৪ জন এবং মামলা হয়েছে ৬০টি। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ১১ জন। এলাকার পরিস্থিতি এখন অনেকটাই শান্তিপূর্ণ বলে জানিয়েছেন তিনি। বলেছেন, নতুন করে অশান্তি হয়নি। ৭০ শতাংশ দোকানপাট খুলেছে।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে কয়েকজনের জড়িত থাকার খবর মিলেছিল জোড়া খুনের ঘটনায়। তারমধ্যে ইতিমধ্যেই ৩জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে একজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের হদিস মেলে। তাকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে। দু’জনে সম্পর্কে ভাই।

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI