বাংলার সাফল্যের আরও এক স্বীকৃতি, রাজ্যের মা ক্যান্টিন মডেলকে অনুসরণ করতে চলেছে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন। অতি অল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার সেই প্রকল্পকে অনুকরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার। তাই অনেকেরই দাবি, বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিয়েছে আরও এক ধাপ।

নদিয়ার শান্তিপুর পুরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পান ভাত, ডাল, সবজি ও ডিম। ডিমের মধ্যে সব গুণ বর্তমান, তাই সরকারের পক্ষ থেকে ডিম পাওয়ায় খুবই উপকার হয় দুঃস্থ মানুষের। রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে হত দরিদ্র পরিবার, সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনেকেই জানাচ্ছেন, মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবেলা খাবারও জুটত না। তাই এই প্রকল্প তাঁদের জীবনে শুধু খাদ্যের যোগান নয়, নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয়।

শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, তিনি যখন কাউন্সিলর ছিলেন, তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনা করেন। বর্তমানে পুরসভার চেয়ারম্যান হিসেবে তিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং আরও উন্নত করার চেষ্টা করছেন। তাঁর বক্তব্য, মা ক্যান্টিন আজ শান্তিপুরের অসহায় মানুষের পেটের ভাতের জোগান স্থল।

এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তেরই প্রমাণ। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। রাজ্যের দাবি, বাংলার একের পর এক উদ্যোগ অনুকরণ করা হচ্ছে দেশের নানা প্রান্তে। দিল্লি সরকারের মা ক্যান্টিন মডেল গ্রহণের ঘোষণাও সেই ধারারই সর্বশেষ উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যেও পথ দেখাবে। সামাজিক সুরক্ষা, সাশ্রয়ী খাদ্য এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে মা ক্যান্টিন যে এক সফল প্রকল্প, দিল্লির উদ্যোগ সেই স্বীকৃতিকেই আরও জোরালো করল। ভবিষ্যতে দেশজুড়ে এই ধরনের প্রকল্প আরও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলে আশা করা যায়।

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?