মালদহে ফের গুলি, তৃণমূলকর্মীর পরে খুন পাঁপড় বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাশিমনগর: মালদা ফের চলল গুলি। কয়লা ব্যবসায়ী তথা তৃণমূলকর্মীর পরে খুন পাঁপড় বিক্রেতা। মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় বছর ৫৫-র আজাহার আলিকে গুলি করে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, জালসা থেকে কালিয়াচকের ফতেখালিতে ফিরছিলেন ওই পাঁপড় বিক্রেতা। পাঁপড় বিক্রি করে বাড়ি ফেরার পথেই কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন তাঁর পথা আটকায়। তাঁর কেছে থাকা টাকা পয়সা ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টা করেছিলেন আজাহার। সেই সময় তাঁকে পিছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ। গুলি করার পরেই রাস্তায় পড়ে যান আজাহার নামে ওই ব্যবসায়ী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, মেলাতে পাঁপড় বিক্রি করতেন আজাহার। পাঁপড় বিক্রি করেই সংসার চালাতেন। তেমনই এক মেলা থেকে পাঁপড় বিক্রি করে ফিরছিলেন তিনি। কিন্তু কী কারণে গুলি তা কেউ বুঝতে পারেননি। গোটা ঘটনার তদন্ত করার আবেদন পরিবার ও প্রতিবেশীদের। মৃত ব্যবসায়ী আজাহারের সঙ্গে কারও অশান্তি ছিল কিনা, ব্যবসায়ীক শত্রুতা ছিল কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্ত জারি রয়েছে।

উল্লেখ্য, মালদার ইংরেজবাজার এলাকা থেকে মঙ্গলবার তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওবাইদুল্লাহ খান। রাতের থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়। মালদা মেডিকেল কলেজে দেহ পাঠানো হয়েছে। কয়লা ব্যবসায়ীর পাশাপাশি তিনি তৃণমূলকর্মী। ব্যবসায়িক লেনদেন নাকি রাজনৈতিক কারণ তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, উদ্ধার কোটি টাকার বাংলা মদ ও বিয়ারের বোতল

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১