পরীক্ষা শুরুর সময় নয়, শেষে গিয়ে চকলেট, গোলাপ ফুল, গাছ বিলোলেন অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: জীবনে প্রথম বড় পরীক্ষায় বসেছে ওরা। পরীক্ষা হলে ঢোকার সময় পরীক্ষার্থীদের মধ্যে থাকে একটা চাপা টেনশন। তাই পরীক্ষা শুরুর আগে নয়, পরীক্ষা শেষ এরপর তাদের কাছে পৌঁছলেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। সকলকে কুশল বিনিময় করে পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল চকলেট, গাছ ,কলম ও ফাইল। সোমবার যখন গোটা রাজ্যে পুলিশ আধিকারিক থেকে রাজনৈতিক নেতারা পরীক্ষা শুরু হওয়ার আগেই হলের সামনে হাজির হয়ে জীবনের প্রথম পরীক্ষায় শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিলেন তখন বিপরীত পথে হাঁটলেন বীরভূমের পরিচিত রাজনৈতিক মুখ। হঠাৎ পরীক্ষার শেষে কেন তিনি হাজির হলেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হাসিমুখে অনুব্রত মণ্ডলের মন্তব্য জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে ওরা। বুক দুরু দুরু করে অনেকেরই।

তাই তিনি পরীক্ষা হলে ঢোকার সময় পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করতে নারাজ। তাঁর দাবি, এতে পরীক্ষার্থীদের মুডটা নষ্ট হয়ে যায়। শিক্ষক মহলও মনে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখলে পরীক্ষার্থীদের মধ্যে একটি হক চকিয়ে যাওয়ার বিষয় উপস্থাপন হয়। কারণ পড়ুয়াদের মধ্যে প্রথম দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা উত্তেজনা কাজ করে। সারা বছর তারা যে পড়াশোনা করেছে তা মনে রাখা এবং জীবনের বড় পরীক্ষায় প্রথম সঠিক সময় রোল নাম্বার খুজে নির্দিষ্ট আসনে বসা এইরকম নানা চাপ তাদের মনে থাকে। অনেক পরীক্ষার্থী পরীক্ষার আগে কোন কথা বলে না। তাই পরীক্ষার আগে কোন রাজনীতিবিদের পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করা তাদের মনে বাড়তি চাপ ফেলে। এই কথা মাথায় রেখেই অনুব্রত মণ্ডল মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সকাল দশটার বদলে দেখা করলেন দুপুর দুটোর পর। সোমবার দুপুরে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে তিনি পরীক্ষার্থীদের হাতে চকলেট গোলাপ ফুল(Rose) তুলে দিয়ে তাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করলেন।

অনেক পরীক্ষার্থীকে পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করতে দেখা গেছে। তিনিও রাজনীতির বাইরে বেরিয়ে একজন অভিভাবক হিসেবে সকলের মাথায় হাত রেখে সফল হওয়ার জন্য আশীর্বাদ করলেন। কোন রাজনীতির আলোচনা নয় একেবারে অনুব্রত মণ্ডলকে সোমবার দুপুরে জীবনের প্রথম পরীক্ষার প্রথম বিষয়ের শেষে পরীক্ষার্থীদের মাঝে দেখা গেল হাসি খুশি মুডে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবক থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে। বিরোধীরা অনুব্রত মণ্ডলের এই উদ্যোগকে বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের একটি কৌশল বলে মনে করছেন। কিন্তু রাজনীতিকে দূরে সরিয়ে রেখে পরিচিত মুখ অনুব্রত মণ্ডলের একটাই বক্তব্য “আমাকে দেখে ওদের সেই মুখটা নষ্ট হয়ে যাক আমি তা চাইনি। তাই পরীক্ষা শেষে ওদের সঙ্গে দেখা করলাম।”সোমবার গোটা রাজ্য জুড়ে পুলিশকর্তা থেকে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের সকাল থেকে রাস্তায় নেমে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, চকলেট, জলের বোতল বিতরণ করতে দেখা যায়। পুলিশের মানবিক মুখ ফুটে ওঠে জঙ্গলমহল থেকে একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩