তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন অনুব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি,মুররই: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে আরো প্রকাশ্য তা শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। সোমবার মুররই বিধানসভায় অনুব্রত মণ্ডলের সভা ছিল। সেই সভা বন্ধ করার চেষ্টা করেছিল তাঁরই দলের এক নেতা। যদিও তাঁকে নেতা বলতে নারাজ অনুব্রত মণ্ডল। তাঁরা দলের কেউ নয়, বলে উল্লেখ করে সেই সভায় অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) বলেন, আমি জানতে পেরেছি এই সভা বন্ধ করার চেষ্টা হয়েছিল। সে দলের কেউ নয়।সে যদি মনুষের সুখে দুঃখে না থাকে সে কিসের নেতা, ছাগল চরাবার নেতা নয় তো ?তিনি দলের একাংশ কর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন। তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কাজল – কেষ্ট গোষ্ঠী দ্বন্দ্বে কথা বলেন বিজেপি জেলা সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায়।

কাজল ঘনিষ্ট বলে পরিচিত আলিখান , কর্মদক্ষ সেরাজুল খানরা সোমবারের এই সভায় অনুপস্থিত ছিলেন। এদিন মুরারইতে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন ২৬ এর নির্বাচন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) জেতাতে হবে। সংখ্যালঘু ভোটারদের কাছে অনুব্রত মণ্ডল হাতজোড় করে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য। এর পাশাপাশি দলের মধ্যে যে নেতারা বিরুদ্ধাচারণ করছেন তাদেরকে সতর্কবাণী দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, সুখে-দুঃখে মানুষের পাশে থেকে নেতা হন।

ছাগল চড়াবার নেতা হবেন না। নির্বাচন কমিশন যদি এক দিনে নির্বাচন করে গোটা রাজ্যে তাহলে তৃণমূল লাভবান হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জনের সাথে দাবী করেন অনুব্রত মণ্ডল। এবার যদি বুঝে তৃণমূল গোলাপ ফুল সাজিয়ে রাখবে বলেও জানিয়ে দেন অনুব্রত মণ্ডল।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে