সুকন্যার জেল মুক্তি হতেই আনন্দে আত্মহারা বীরভূমবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আর সেই আনন্দে মেতে উঠছে  বীরভূমের তৃণমূল নেতারা। তাই গ্রামের মানুষদের তারা খাওয়ালেন  ভাত, মাংস, আলুপোস্ত এবং চাটনি । এদিন নানুরের আটকুলা গ্রামে ভোজের আয়োজন করেছেন অনুব্রত-ঘনিষ্ঠ নেতা আব্দুল করিম খান। একথায় বলা যায়, আনন্দে আত্মহারা বীরভূমের তৃণমূল নেতা-কর্মীরা।

১৫ মাস পরে জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। মঙ্গলবার তাঁকে শর্তসাপেক্ষে  জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ইডির দায়ের করা গরু পাচার মামলার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল দীর্ঘদিন ধরে জেলে থাকার পর অবশেষে পান জামিন।

উল্লেখ্য, গরু ও কয়লা পাচার মামলায় ২০২২ সালের অগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র হাতে গ্রেফতার হন তৃণমূলের দাপটু নেতা অনুব্রত। বীরভূমে বোলপুর শহরের নীচুপট্টিতে থাকা তাঁর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল CBI। কেষ্ট গ্রেফতার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। পরবর্তীকালে ED দাবি করেছিল, সুকন্যা তাঁদের সঙ্গে তদন্তে এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সহযোগিতা করছেন না। সুকন্যা ও বার বার সেই জিজ্ঞাসাবাদ এড়াতে কখনও কলকাতা হাইকোর্ট কখনও বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোথাও থেকে কোনও রক্ষাকবচ তিনি পাননি। বরঞ্চ আদালতের নিদ্দেশ ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। আদালত থেকে রক্ষাকবচ না মেলায় সুকন্যা বাধ্য হন ED’র ডাকে সাড়া দিয়ে দিল্লিতে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। আর তার পরে পরেই গ্রেফতার হন তিনি। বাবা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ৮ মাসের মধ্যেই সুকন্যা গ্রেফতার হন। দুইজনেরই ঠিকানা হয় তিহাড় জেল।

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক