‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল। ঠিক যখন তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ জমির দলিল ও সোনা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন অনুব্রতের একদা প্রাণভোমরা। আর তারপরেই বীরভূমের কেষ্ট মণ্ডলের মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

এদিন রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে গিয়ে কেষ্ট মণ্ডল, ‘সোশ্যাল মিডিয়ায় আশিসদার সঙ্গে নোংরামো করা হয়েছে। শক্তিগড়েও অন্যায় করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওটা দেখবেন বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি পাশে রয়েছি। আমি দেখব। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুশি। মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন এখন। উনি এফআইআর করতে বলেছেন।’

আরও পডুন: ‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

তারাপীঠ-রামপুরহাট ডেভেপলমেন্ট অথরিটি-র চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই নিয়ে অনুব্রত বলেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায় কোনও দুর্নীতিতে জড়িত নয়। এগুলি একটা গল্প সাজানো হয়েছিল।’ অনুব্রতের মুখে বারবার শুভেন্দু অধিকারীর নাম ও প্রশংসা দেখে জল্পনা বেড়েছে। তাহলে কী কেষ্ট মণ্ডল ভাল তৃণমূল ছেড়ে এবার গেরুয়া শিবিরে? এমনই প্রশ্ন করছে রাজনৈতিক মহল। কারোর কারোর আবার প্রশ্ন, টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির যে হদিশ পাওয়া যাচ্ছে। সেই ঘটনার সঙ্গে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষীর নাম জড়িয়েছে তার হাত থেকে বাঁচতেই কী শুভেন্দুর নাম জপ করছেন বীরভূমের একদা দাপুটে নেতা?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ