নির্বাচনী হলফনামায় ‘ভুল’ তথ্য দেওয়ার ভিত্তিতে অর্জুনকে সমন আদালতের

আগামী ১৪ ফেব্রুয়ারি হাজির দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দেওয়ায় বিপাকে সাংসদ অর্জুন সিং। আর এই ভুল তথ্য দেওয়ার কারণেই সমন জানানো হয়েছে ব্যারাকপুরের সাংসদকে। জানা গিয়েছে, কমিশনে নির্বাচনী হলফনামায় নিজের স্ত্রী ও সম্পত্তি নিয়ে বিস্তর ভুল তথ্য দিয়েছেন। যার ভিত্তিতে বারাসতের দ্বিতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অর্জুনের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি হাজির দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাংসদ পদে মনোনয়ন দেওয়ার সময়ই ওই ভুল তথ্য দেন অর্জুন সিং। কিন্তু কোনওভাবেই নজরে আসেনি কারোর। পরবর্তীতে চলতে বছরে ফেব্রুয়ারি মাসে জগদ্দলের তৃণমূল নেতা ও বর্তমান বিধায়ক সোমনাথ শ্যাম বারাসত আদালতে অভিযোগ দায়ের করেন। সোমনাথ আদালতে অভিযোগ করেন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি ও নিজের স্ত্রীর সম্পর্কে হলফনামায় ‘মিথ্যা’ তথ্য দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। আদালতে জগদ্দলের বিধায়ক জানিয়েছেন, অর্জুনের দুটি স্ত্রী। দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তী সিং। যার একটি পুত্র সন্তানও রয়েছে। তাঁর নাম অভিরুপ সিং। সেই তথ্য হলফনামায় উল্লেখ করেননি অর্জুন। সেখানে একজন স্ত্রীয়ের কথাই জানিয়েছেন।

বেঙ্গালুরুর একটি সংস্থায় ২ লক্ষ টাকার শেয়ার রয়েছে অর্জুন সিংয়ের। অভিযোগ, নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করেননি সাংসদ। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তথ্য গোপন করা দণ্ডনীয় অপরাধ। তাই অর্জুনের বিরুদ্ধে আদালতে গিয়েছেন সোমনাথ। গত বুধবার বিচারক জানিয়েছেন, আগামী শুনানিতে অর্জুন সিং হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম IAS

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন