সপ্তমীর সকালেই দুঃসংবাদ! বন্ধ ‘অর্জুনপুর আমরা সবাই’-এর মণ্ডপ, নেপথ্য কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের দুর্গাপূজায় ভাইরাল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো। স্টেইনলেস স্টিলের দুর্গা প্রতিমা বানিয়ে নয়া চমক দিয়েছে উত্তর কলকাতার এই পুজো। মন্ডপ ঘুরে দেখলে সায়েন্স মিউজিয়াম বলে ভুল হতে পারে। মাতৃশক্তির এই প্রতিচ্ছবি মানুষকে নতুন করে ভাবতে সাহায্য করেছে। পুজো শুরুর আগে থেকেই ভাইরাল হয়ে গিয়েছিল বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো। এবার সপ্তমী থেকে বন্ধ হয়ে গিয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। সোমবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মণ্ডপ।

উদ্বোধনের পর থেকেই সকাল থেকে রাত লম্বা লাইন দেখতে পাওয়া যেত। সপ্তমীর সকালে আচমকাই দুঃসংবাদ দর্শনার্থীদের জন্য। এদিন সকাল থেকে পুজো মণ্ডপের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই গেট বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। দর্শনার্থীদের দাবি, বিশাল পরিমাণ ভিড় হওয়ার কারণে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই সমস্যার সমাধান করতে বন্ধ রাখা হচ্ছে গেট। রবিবার ষষ্ঠীর দিন বাঁধভাঙা ভিড় দেখা গিয়েছিল এই পূজা মন্ডপে। বাবুইহাটি গেলে সকলের মন্তব্য অর্জুনপুর আমরা সবাই ক্লাব। গত বেশ কয়েক বছর ধরে অর্জুনপুরের এই পুজো উন্মাদনার সৃষ্টি করেছে। শ্রীভূমি দমদম পার্ক ঘুরে অর্জুনপুরে ঠাকুর অনেকেই দেখে। চতুর্থী থেকে এবার দর্শনার্থীদের ঢল নেমেছে এই পুজোয়।

এবারে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ভাবনায় মুখোমুখি। নিজের অন্তরের শক্তির সঙ্গে মুখোমুখি হওয়ার ধারণাকেই মন্ডপে তুলে ধরা হয়েছে। স্টেইনলেস স্টিলের দুর্গা প্রতিমা নজর কেড়েছে। ৫২ বছরে পদার্পণ করেছে এই পুজো মণ্ডপ। মাতৃগর্ভগৃহে প্রবেশ করলেই চমকে উঠতে হয়। এ যেন এক অন্য বিশ্ব। এ যেন এক অন্য জগত। চারিদিকে কাঁচের কাজ,  মাঝে বিশালাকার প্রতিমা, যা দেখার জন্যে ভিড় জমাচ্ছেন সকলেই।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস