রাজ্য পুলিশের বড়সড় সাফল্য, ডানকুনি থেকে পাকড়াও কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে ভোরবেলা অস্ত্র সমেত গ্রেফতার হলেন এক ফেরিওয়ালা। অবশ্য তাঁকে ফেরিওয়ালা বলা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়, কারণ ইতিমধ্যেই তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং একটি তাজা কার্তুজ। জানা গিয়েছে, রাজ্য জুড়ে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করেছে পুলিশ। একইভাবে চন্দননগর পুলিশও(Chandannagar Police) স্পেশাল রেড শুরু করে। এরপর বুধবার ডানকুনি(Dankuni) থেকে এক ফেরিওয়ালাকে অস্ত্র সমেত গ্রেফতার করে পুলিশ। বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ(Sreerampore Police) বৈদ্যবাটি(Baidyabati) দীর্ঘাঙ্গী মোড় থেকে তাঁকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ এক বছরে বেড়েছে ১৬ শতাংশ, কলকাতায় ফ্ল্যাটের গড় দাম ১.২৩ কোটি

ধৃতের নাম রঞ্জিত সিং ওরফে কেলো। ফেরিওয়ালার বেশে অস্ত্র ব্যবসায়ীর কাজ করত সে। শুধুমাত্র প্রমানের অভাবে আইনের যাঁতাকল থেকে ফস্কে গিয়েছে এই কুখ্যাত দুষ্কৃতী। কিন্তু এবার রাজ্য পুলিশের তৎপরতার কারণেই অস্ত্র সমেত হাতেনাতে ধরা পড়েছে কেলো। ইতিমধ্যেই তাঁকে জেরা করা শুরু করেছে পুলিশ। বেআইনি অস্ত্র ব্যবসার এই চক্রে তাঁর সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ ওঠেনি নলেন গুড়-কনকচূড়, অথচ বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল ‘জয়নগরের মোয়া’

সম্প্রতি কসবায়(Kasba Incident) তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়। তারপর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে আরও তৎপর পুলিশ। এই আবহে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার এক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। প্রসঙ্গত উল্লেখ্য, কসবার ঘটনায় মিলেছে বিহারযোগ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনজন। তবে গত মঙ্গলবারের আগেও রাজ্য থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই