পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবারে পুকুরে মাছ ধরতে নেমেছিলেন কয়েকজন মৎস্যজীবী। পুকুরে জাল টানা দিচ্ছিলেন। তারপরেই মাছ ধরার জন্য জাল ফেলেন তাঁরা। সেই জাল গুটিয়ে তুলতেই চক্ষুচড়কগাছ! জালে মাছের বদলে উঠে আসে আগ্নেয়াস্ত্র! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ওঠার খবর পেয়ে সেখানে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পডুন: স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন মৎস্যজীবী ওই পুকুরে এদিন সকালে মাছ ধরতে যান। মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। সেই জাল টানা দিতেই একটি সন্দেহজনক ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলতেই দেখা যায়, তার ভিতরে রয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র (চারটি বন্দুক ও প্রায় শতাধিক গুলি)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যাগটি উদ্ধার করে আগ্নেয়াস্ত্রগুলি পরীক্ষা করে দেখেছে পুলিশ। কে বা কারা এই আগ্নেয়াস্ত্রগুলি পুকুরে ফেলে গিয়েছিল? সেই বিষয়েই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই অস্ত্র মজুত করে রেখেছিল। এখন প্রমাণ লোপাটের জন্য পুকুরে ফেলে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে হাবড়া থানার পুলিশ জানিয়েছে, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। ভয়ের কোনও কারণ নেই, এলাকাবাসীরা নিশ্চিন্তে থাকুন।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা