স্কুটারের ডিকি খুলতেই মিলল কার্তুজ-সহ দেশি পিস্তল, খিদিরপুরে গ্রেফতার যুবক

জানতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, পূর্ব কলকাতার খিদিরপুরে। যুবককে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুটার নিয়ে রাতের শহরে ঘুরে বেড়াচ্ছিলেন যুবক। কিন্তু তাঁরতাঁ আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। তৎক্ষণাৎ তাঁকে মাঝ রাস্তায় থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর তাঁর স্কুটার চেক করা হয়। স্কুটারের ডিকি খুলতেই দেখা যায়, দেশি পিস্তল। হতবাক হয়ে যান পুলিশ নিজেই। রাতের শহর আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন যুবক। উদ্দেশ্য কী? জানতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে পুলিশ যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, পূর্ব কলকাতার খিদিরপুরে। যুবককে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ কামরান খান। বয়স ২৬ বছর। তিনি একবালপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এজেসি বোস রোড খিদিরপুর উড়ালপুরের নিচে স্কুটি চালিয়ে ঘুরছিলেন ওই যুবক। পুলিশের কাছ আসতেই যুবক ঘাব্‌ড়ে যায়। আর তা দেখেই পুলিশের সন্দেহ হয়। তাঁকে থামিয়ে তাঁর স্কুটির তল্লাশি শুরু করে পুলিশ। তাতেই যুবকের গাড়ির ডিকি থেকে বেরোয় একটি দেশি পিস্তল। যা দেখে রীতিমতো হতচকিত হয়ে যান পুলিশ। আরও জানা যায়, পিস্তলটি খালি ছিল না। সেখানে কার্তুজও ছিল। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে কোথা থেকে কার্তুজ-সহ পিস্তলটি পেলেন যুবক, তা খতিয়ে দেখছেন হেস্টিংস থানার পুলিশ।

তবে এই প্রথম নয়, চলতি বছরের শুরুতেই বেশ কয়েকটি অস্ত্র খিদিরপুর থেকে উদ্ধার করা হয়েছে। ৩১ ডিসেম্বর তথা বর্ষবরণের রাতে অরফানগঞ্জ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে প্রায় ১১ টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এরপর সেই বাড়ির কর্তা রাজেশ কুমার সাউকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিচিত। বিজেপি নেতার নির্দেশেই রাজেশ তাঁর বাড়ির মাটি খুঁড়ে বেআইনি অস্ত্রগুলি মজুত করেছিল। শুধু তাই নয়, একই দিনে স্ট্র্যান্ড রোডে থেকেও দুটি ব্যাগবোঝাই অস্ত্র উদ্ধার করেছিল কলকাতার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী। সেই ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অর্থাৎ একই মাসে আবারও কার্তুজ-সহ বেআইনি অস্ত্রের খোঁজ মিলল খোদ কলকাতার উপকন্ঠে।

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56