বর্ধমান জেলে বদলি করা হল অর্ণব দামকে, কাল ভর্তি Ph.D.-তে, মঞ্জুর অন্তর্বর্তী প্যারোল

সোমবার বিকেল ৩টের সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে Ph.D.-তে ভর্তি নিয়ে মাওবাদী নেতা অর্ণব দামের কাউন্সিলিং হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জট কাটতে চলেছে জেলবন্দী মাওবাদী নেতা(Maoist Leader) অর্ণব দামের(Arnab Dam) Ph.D.-তে ভর্তির বিষয়টি নিয়ে। এদিন অর্থাৎ রবিবার অর্ণবকে হুগলির জেল থেকে বদলি করা হয়েছে বর্ধমানের জেলে(Burdwan Central Correctional Home)। একই সঙ্গে তাঁর অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন রাজ্যের কারা দফতরের ADG। আগামিকালই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের(Burdwan University) ইতিহাস বিভাগে Ph.D.-তে ভর্তি হবে অর্ণব। সোমবার বিকেল ৩টের সময় সেখানে পিএইচডির জন্য অর্ণবের কাউন্সেলিং হবে। ওই প্রক্রিয়ার পরে তিনি গবেষণা করতে পারবেন। মনে করা হচ্ছে, তার মধ্যে কারা দফতর থেকে পাঠানো চিঠির জবাবও এসে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে।

এদিন তৃণমূলের নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের সঙ্গে অর্ণবের বিষয়টি নিয়ে কথা বলি। তিনি আশ্বাস দেন। প্রশাসনিক স্তরে যে যে পদক্ষেপ হয়েছে, তা দেখে মনে হচ্ছে, তিনি কথা রাখছেন। জট কাটতে চলেছে।’ যদিও প্রথম দিকে কুণাল অভিযোগ করেছিলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাধা দিচ্ছেন অর্ণবের গবেষণার প্রক্রিয়ায়। উপাচার্য সেই দাবি মানেননি। এদিন গৌতমবাবু জানিয়েছেন, ‘আমি হুগলির জেল সুপারকে চিঠি দিয়ে দু’টি প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, কী ভাবে অর্ণব বিশ্ববিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস করবেন? সে ক্ষেত্রে তাঁর নিরাপত্তার বিষয়টি কে বা কারা দেখবেন? দ্বিতীয় প্রশ্ন, অর্ণবকে Ph.D. করতে দেওয়ার বিষয়ে জেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদন রয়েছে কি না। একই সঙ্গে জানিয়েছিলাম অর্ণব যে হেতু সংশোধনাগারে রয়েছেন, তাই রাজ্যের কারা দফতরের ‘No Objection’ দরকার। কারামন্ত্রী অখিল জানিয়ে দেন, তাঁদের কোনও আপত্তি নেই। সোমবারই পাঠানো হবে জবাব।’

এদিকে কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ‘হুগলির জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিত্যদিন যাতায়াতে খরচ বেশি। রাস্তাঘাটের বিষয় রয়েছে। সেখানে নিরাপত্তার কথাও ভাবতে হবে। কোর্টের অর্ডার রয়েছে। তাই অর্ণবকে বর্ধমানেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ধমান জেল থেকেই ও Ph.D. করতে পারবে।’ উল্লেখ্য, গত ২৬ জুন পুলিশি প্রহরায় Ph.D.র জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়ে এসেছিলেন। গত ৫ জুলাই সেই ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ইতিহাস বিভাগে ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব।

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা