জিন্দাল গোষ্ঠীর নাম ভাঁড়িয়ে রড- স্টিল বিক্রি, কোটি টাকার সামগ্রী সহ গ্রেফতার ব্যবসায়ী

ওই ব্যবসায়ীর কারখানা থেকে ১২ টন রড বাজেয়াপ্ত করা হয়েছে। তা প্রায় কোটি টাকার। বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিন্দাল (JINDAL) গোষ্ঠীর নাম ভাঁড়িয়ে রমরমিয়ে চলছিল ব্যবসা। এই প্রতারণা চক্রের হদিশ মিলেছে মালদায়। জানা গিয়েছে, গত ৫ বছর ধরে চলছিল এই বেআইনি ব্যবসা। কারও নজরে পড়েনি জাল (FAKE) কারবার। তবে সম্প্রতি অভিযোগ দায়ের করা হয় জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে। তারপরেই রীতেশ চিৎলাঙ্গিয়ার দোকান, গোডাউন ও কারখানায় হানা দেয় পুলিশ। গ্রেফতার (ARREST) করা হয়েছে ওই ব্যবসায়ীকে। বাজেয়াপ্ত করা হয়েছে কোটি টাকার রড।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কারখানা থেকে ১২ টন রড বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করার পর তাঁকে তোলা হয় আদালতে। বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত রীতেশ। তিনি এমন জাল কারবার চালাচ্ছেন তা জানতে পারেননি কেউ। পরে জানা গিয়েছে, বিদেশ থেকে ইস্পাত কিনে তা থেকে রড বানিয়ে তাতে দেওয়া হত জিন্দাল গোষ্ঠীর ছাপ। অথচ ওই রড জিন্দাল গোষ্ঠীর নয়। জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, রীতেশের যদুপুর এবং সাহাপুরের গোডাউনে গিয়েছিলেন পুলিশ ও জিন্দাল গোষ্ঠীর প্রতিনিধি। সেখান থেকেই উদ্ধার হয়েছে ব্যাপক পরিমাণে জাল রড।

ধৃত রীতেশ বলেন, তাঁর সংস্থা জিন্দাল গোষ্ঠীর কাছ থেকে ইস্পাতের বিভিন্ন উপকরণ কেনে। তাই জিন্দাল গোষ্ঠীর ছাপ ব্যবহার করা হত। তবে জিন্দাল সংস্থার পক্ষ থেকে বলা হয়, কাওকেই জিন্দাল গোষ্ঠীর লোগো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি। ওই ব্যবসায়ীর সঙ্গে নেই কোনও চুক্তিও। আরও বলা হয়, রীতেশ নামের ওই ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত