গ্রেফতার আরও এক কুড়মি নেতা

কনভয় হামলার ঘটনায় মোট ৯ জন গ্রেফতার হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কনভয়ে হামলা চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা। ধৃতের নাম নিশিকান্ত মাহাতো। উল্লেখ্য, কনভয় হামলার ঘটনার তদন্ত দাবি করেছেন কুড়মিরা (KURMI)। এই ঘটনায় শুরু হয়েছে সিআইডি তদন্ত।

জানা গিয়েছে, কনভয় হামলার ঘটনায় ঝাড়গ্রাম থানায় যে এফআইআর দায়ের হয়েছিল তা ইতিমধ্যেই সিআইডি’কে হস্তান্তর করেছে পুলিশ। উল্লেখ্য, নিশিকান্তের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি সহ একাধিক জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত। উল্লেখ্য, কনভয় হামলার ঘটনায় মোট ৯ জন গ্রেফতার হয়েছেন।

অন্যদিকে, বাঁকুড়া-খাতড়া-মালদায় শুরু হয়েছে কুড়মি আন্দোলন। প্রসঙ্গত, গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, তিনি বিশ্বাস করেন কুড়মি ভাইবোনরা এই কাজ করেননি। বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ ছিল, কোটি কোটি টাকা ঢালা হচ্ছে জাতি দাঙ্গা লাগাতে। ‘হামলা’ ঘটনায় কুড়মিদের (KURMI) কাছ থেকে অভিষেক বিবৃতি চেয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে। কুড়মিরা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তাঁদের কেউ যুক্ত নন। গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই হামলায় কুড়মিরা যুক্ত নন। সমস্ত কাজ করেছে বিজেপি।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি