ইন্দিরা গান্ধির মৃত্যুর পরে দীর্ঘ ৪০ বছর ছিলেন নিখোঁজ, বাড়ি ফিরে সবাইকে চমকে দিলেন আড়ষা অনিল কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: মিরাকল হয়! পরিবারের সকলের ভেবেছিলেন তিনি মারা গিয়েছেন কিন্তু সেই ধারনা বদলে ৪০ বছর পর বাড়ি ফিরলেন পুরুলিয়ার আড়ষা থানা এলাকার করনডি গ্ৰামের বাসিন্দা অনিল কুমার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর যখন গোটা দেশ উত্তাল হয়েছিল সেই সময়ে নিখোঁজ হয়েছিলেন বাংলার এই বাসিন্দা। তিনিই ফিরলেন বাড়িতে।

বাড়ির সকলের কাছে অনিল কুমার ছিলেন মৃত। তবে ৪০ বছর পর তিনিই ফিরলেন সশরীরে। জঙ্গলমহলে পুরুলিয়া জেলা এই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল। তাঁকে দেখে হতবাক হয়ে গিয়েছেন গ্রামবাসীরা। তাঁকে দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ। যে সময়ে অনিল কুমার নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার ঘটনার পর উত্তাল পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর তাগিদে ছোট্ট অনিল আশ্রয় নিয়েছিলেন একটি মিষ্টির দোকানে। সেখান থেকে পরে যায় কলকাতায়। তাঁর ভাইয়েরা বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় হতাশ হয়ে যান। একসময় পরিবারের সদস্যরা এটা ধরেই নেন অনিলবাবুর সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেছে তিনি আর বেঁচে নেই।

আরও পড়ুন: অর্ডার নিয়ে বচসা, আর তারপরই সব শেষ! গ্রাহকের সামনেই অর্ডার করা বিরিয়ানি খেয়ে নিলেন ডেলিভারি বয়

সকলে তাঁকে মৃত ভাবলেও  নিয়তির খেলা অন্য ছিল। জানা গিয়েছে, প্রাণ বাঁচিয়ে পালিয়ে  কলকাতায় যাওয়ার পর অনিলবাবু দীর্ঘ সংগ্রাম করে  জীবন জীবিকা নির্বাহ করেন। নতুন করে বন্ধুবান্ধব হয়,  কলকাতাতেই সংসার পাতেন । তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন অতীতের সমস্ত কথা।  ধীরে ধীরে মাঝবয়সে এসে তাঁর স্মৃতিতে পুরনো কথা মনে পড়ে বলে জানান।  অবশেষে সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি ফেরেন নিজের দেশের বাড়িতে। ‌ তাঁকে দেখে প্রথমে সকলেই অবাক হলেও দাদারা ভাইকে পেয়ে বুকে টেনে নেন। তাঁর বন্ধুরাও এতদিন পর পুরানো বন্ধুকে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।  


পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে