বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিরুদ্ধে তৃণমূলনেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বাংলার ভোটে নেত্রীর লড়াইয়ে পাশে আছেন বলেই জানান কেজরিওয়াল। এবার আর ফোনের ওপার থেকে নয়, সরাসরি তৃণমূলের হয়ে ভোটপ্রচারে রাজ্যে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী ২৬ ও ২৭ এপ্রিল বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরতে আসছেন আপ প্রধান। এমনটাই জানা গিয়েছে আম আদমি পার্টি ও তৃণমূল উভয় সূত্রে। ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় টালিগঞ্জ ফাঁড়িতে অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমারের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ সভা করবেন কেজরিওয়াল।

আরও পডুন: ‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

২৬-এর ভোটে একা তৃণমূলনেত্রীকে হারাতে আসরে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, ভিন রাজ্যের নেতারা। সঙ্গে পাল্লা দিচ্ছে ইডি-সিবিআই-আয়কর দফতর-এনআইএ। সবার উপরে রয়েছে নির্বাচন কমিশন ও গোদি মিডিয়া, এমনটাই বারবার অভিযোগ করে ঘাসফুল শিবির। এবার সেই দিদির লড়াইয়ে সামিল হতে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো। এর আগে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার তৃণমূলের প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন। তারপরেই মমতার পায়ে পা মেলাতে আসছেন কেজরি।

রাজনৈতিক মহলের ধারণা, এবারের বিধানসভা নির্বাচন থেকেই আগামীর দিল্লির যাত্রা শুরু হবে। তাই আগাম জোট কলকাতাতেই ভোটের মাঝে সেরে ফেলতে চাইছেন তৃণমূলনেত্রী ও আপ সুপ্রিমো।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের