রাজ্য প্রশাসনে আস্থা রাখার ফল, জমি ফেরত পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা

সন্দেশখালিতে যাদের জমি শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা কেড়ে নিয়েছিল, তাঁরাই এখন জমি ফেরত পাচ্ছেন রাজ্য প্রশাসনের সহায়তায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি(Sandeshkhali)। এই নামটিই কয়েক মাস আগেও জ্বলজ্বল করত মানুষের আলোচনাতে। রাজ্যের বুকে তো বটেও জাতীয় স্তরের রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছিল এই সন্দেশখালি। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি লোকসভা নির্বাচনের সময় পর্যন্ত তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পেরেছিল। কিন্তু যে মিথ্যা ভুয়ো একের পর এক অভিযোগকে সামনে এনে এই গ্রাম্য এলাকাকে উত্তপ্ত করে দেওয়া হয়েছিল, সেই সব অভিযোগ ভ্রান্ত প্রমাণিত হওয়ায় আন্দোলন নামের অস্থিরতা থেকেও মুখ ফিরিয়েছেন সেখানকার জনতা। আর তাই যা হওয়ার সেটাই হয়েছে। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আন্দোলন। তবে সেই আন্দোলনের মাঝেই রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখা মানুষেরাই এখন সুফল পাচ্ছেন। যাদের জমি শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা কেড়ে নিয়েছিল, তাঁরাই এখন নিজেদের জমি ফেরত(Land Recovering) পাচ্ছেন জেলা ও রাজ্য প্রশাসনের সহায়তায়।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে হাওড়ায় রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারদের কাঁধে

সন্দেশখালির আন্দোলনের সময় বার বার শেখ শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জোর করে জমি দখল(Land Capturing) করা, জমি লিজে নিয়ে টাকা না দেওয়া, চাষের জমিকে মাছের ভেড়ি বানিয়ে ফেলার মতো বিষয়গুলি। সেই সব অভিযোগ তুলেছিলেন, সন্দেশখালির মানুষেরাই। সেই সব অভিযোগের মীমাংসা করতে রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালির একের পর এক গ্রামে একাধিক শিবির করা হয়। সেখানে গত কয়েক মাসে হাজারখানেক অভিযোগ জমা পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, সেই সব অভিযোগ খতিয়ে দেখে রাজ্য ও জেলা প্রশাসনের তরফে পদক্ষেপও করা হচ্ছে। আর সেই সূত্রেই নিজেদের হারানো জমি ফেরত পাচ্ছেন সন্দেশখালির বাসিন্দারা। এই সব বাসিন্দাদের দাবি, আন্দোলনের আগে বহু বার পুলিশকে জমি দখলের বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। তবে এ বার পুলিশ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে, জমিও ফেরত পাওয়া যাচ্ছে। লিজের টাকাও মিলছে। সন্দেশখালি-১ ব্লকের বিডিও সায়ন্তন সেন জানিয়েছেন, ‘জমি নিয়ে যা অভিযোগ এসেছে, বিভিন্ন সময়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর খতিয়ে দেখছে। কিছু সমাধান হয়েছে। আরও কাজ চলছে।’

আরও পড়ুন, আর জি কর হাসপাতালে কাজে যোগ দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা

সন্দেশখালির বুকে জমি দখলের সব থেকে বেশি অভিযোগ এসেছিল ন্যাজাট থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে। এই ন্যাজাট থানার অধীনেই ছিল শেখ শাহজাহানের বাড়ি। যেখানে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা গ্রামবাসীদের বিক্ষোভ, অবরোধ ও মারের মুখে পড়েছিলেন। সেই ন্যাজাটে এখন গ্রামবাসীরা নিজেদের হারানো জমি ফেরত পেয়ে ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। আর বাম-বিজেপি? তাঁরা কিছু এখন বলছে না? গ্রামবাসীদের দাবি, যেভাবে সন্দেশখালির মা-বোনেদের নিয়ে কুৎসা ছড়িয়েছে দুই দল তারপর আর তাঁদের দিকেও ঘুরেও তাকাতে চান না সন্দেশখালির জনতা। কেননা আত্মসম্মাণ সবার আগে। সেটা বিকিয়ে গেলে আর বেঁচে থাকার অর্থ হয় না। বাম আর বিজেপি, দুই দলই সন্দেশখালিকে ঘিরে বৃহত্তর ষড়যন্ত্রের যে জাল বুনেছিল তাতে আর নজর দিতে চান না সন্দেশখালির জনতা। তাঁরা দোষীদের শাস্তি চান, সেই সঙ্গে চান একটু শান্তির জীবন।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির