ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব মানেই লাগামছাড়া আনন্দ। এই সময়েই পরিবারের  সদস্যরা এক হন। তবে   জলপাইগুড়িতে  ১০০ বছরেরও বেশি সময় ধরে বংশপরম্পরায় চলে আসা পারিবারিক কালীপুজো এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একটি পরিবার। পুজো ঘিরে প্রতি বছর উৎসবের আবহ তৈরি হলেও এবার  সেই দীর্ঘদিনের ঐতিহ্যে ছেদ পড়ল। কারণ, পরিবারের একমাত্র ছেলে  বাংলাদেশের জেলে বন্দি।  স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ আর মানসিক উদ্বেগের কাছে হার মেনেছে শতাব্দীপ্রাচীন পারিবারিক পরম্পরা। জলপাইগুড়ির এই ঘটনায় মন খারাপ স্থানীয়দেরও। 

পুজোর আগে বাড়ির ছেলেকে ঘিরে উদ্বেগই এখন তাঁদের কাছে সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশে তাঁর বন্দিদশা কাটবে কবে এবং কবে তিনি বাড়ি ফিরতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে উৎসবের আনন্দে মেতে ওঠার মতো মানসিক অবস্থায় নেই তাঁরা। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না,  ছিল  প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। কিন্তু এবারের পরিস্থিতি সেই ঐতিহ্যকেও থমকে দিল।  কালীপুজোর সময় যেখানে চারদিকে উৎসবের আলো, সেখানে জলপাইগুড়ির এই পরিবারে এখন অপেক্ষা শুধুই প্রিয়জনের ঘরে ফেরার। 

জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চৌলহাটি গ্রামের তাসারপাড়া নিবাসী দীপঙ্কর গোপ গত ৮ আগস্ট ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি চা বাগানে কীটনাশক ছিটানোর কাজ করার সময় অপহৃত হন। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা তাঁকে আটক করে এবং পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাতে তুলে দেয়। এরপর বিজিবি তাকে পঞ্চগড় থানায় স্থানান্তরিত করে। পরে অবৈধভাবে প্রতিবেশী দেশে প্রবেশের অভিযোগে তাকে বাংলাদেশের একটি জেলে পাঠানো হয়। ঘটনার পর তিন মাস কেটে গিয়েছে, কিন্তু দীপঙ্কর এখনও বাড়ি ফেরেননি। যুবকের পরিবারে রয়েছেন তাঁর বাবা মিশ্রিলাল,  স্ত্রী মহামায়া,  ভাই শুভঙ্কর এবং দুই ছেলে প্রণব ও ঋষি।   

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

পরিবারের মতে  ঘটনাটি পঞ্চগড় জেলা থেকে তাজিমুদ্দিন ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিকের আটকের সঙ্গে সম্পর্কিত। অভিযোগ রয়েছে, গত ৬ অগস্ট তাজিমুদ্দিন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে  বিএসএফ  তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের তদন্তে জানা গেছে, তিনি চোরাচালান কার্যক্রমে জড়িত ছিলেন। গোপ পরিবারের অভিযোগ, তাজিমুদ্দিনের মুক্তি নিশ্চিত করার চেষ্টায় বিজিবির যোগসাজশে বাংলাদেশি দুষ্কৃতকারীরা ভারতীয় ভূখণ্ড থেকে দীপঙ্করকে অপহরণ করেছে। তাজিমুদ্দিনকে মুক্তি দেওয়া হয়নি এবং দীপঙ্কর এখনও হেফাজতে রয়েছেন।    

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩