গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও আইনি জটিলতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। আদালতে অনুপস্থিতির জেরে তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশের পরেই আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার(৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করবেন তিনি। 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের উপর করা মারধর, ভাঙচুর ও ভয় দেখানোর মামলায় বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান এই নির্দেশ দেন। ওই দিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন জানান। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন অভিনেত্রী। অন্যদিকে, বিরোধী পক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে জামিন বাতিলের আর্জি জানান। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত সেই আবেদন খারিজ করে পরীমনির জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে। পরীমনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরোয়ানা জারি হওয়ায় বৃহস্পতিবার আদালতে যাবেন তিনি। তাঁর আইনজীবীর আশা, আদালত নতুন করে জামিন মঞ্জুর করবেন।

আরও পড়ুনঃ মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

উল্লেখ্য, এই মামলার সূত্রপাত ২০২১ সালের জুন মাসে সাভারের বোট ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের অভিযোগ, পরীমনি ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর, ভয় দেখানো এবং ক্লাবে ভাঙচুর করেছিলেন। ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলার তদন্ত করে ২০২৪ সালে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী। প্রায় পৌনে দু’বছর পর একই মামলায় ফের সেই পরিস্থিতির মুখোমুখি তিনি। 

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!