আসানসোলে পেশাদার শুটার দের গুলিতে নিহত হোটেল ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি,আসানসোল: আসানসোল দক্ষিণ থানার সেনরাল রোডের বেসরকারি হোটেলের মালিক অরবিন্দ ভগৎ গুলিবিদ্ধ। দুষ্কৃতীরা শুক্রবার ভর সন্ধ্যেবেলায় ওই হোটেলে ঢুকে গুলি চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার (Asansoal South P.S.) বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছায়।গুলিবিদ্ধ হোটেল মালিককে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।ঘটনার তদন্তে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় পর পর গুলির শব্দে কেঁপে ওঠে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিংহ মোড় এলাকা। একটি হোটেলে ঢুকে মালিককে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা। সব’কটা গুলি ওই ব্যবসায়ীর শরীরে বিদ্ধ হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম অরবিন্দ ভগত। আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিংহ মোড়ের একটি হোটেলে এই ঘটনাটি ঘটে। যে স্থানে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে, সেটি রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের (Minister Malay Ghatak) বাড়ি থেকে কিছুটা দূরে।

অসমর্থিত সূত্রে খবর, আততায়ীরা ঝাড়খণ্ডের (Jharkhand) পেশাদার শুটার। তবে কী কারণে এই হামলা তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান পুরনো কোন শত্রুতার জেরে বদলা নিতেই দুষ্কৃতীরা এই খুন করে। তবে এই খনে যে টাকার বিনিময় পেশাদারি খুনিদের ব্যবহার করা হয়েছে তাতে ১০০% নিশ্চিত পুলিশ।ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV) ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে দুষ্কৃতীরা মাথায় হেলমেট পড়ে এসেছিল এবং একজনের মাথায় টুপি ছিল।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান