আসানসোলে অবৈধ কয়লা খনিতে ধস, চাপা পড়ে মৃত ৩ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মঙ্গলবার সকালে আসানসোলের কুলপি থানার বড়িরা কয়লা খনিতে ধস নামে। খনির ভেতরে একাধিক জন আটকে পড়েন। তারা সকলেই এলাকার যুবক ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার(Kulti P.S.) পুলিশ এবং বিসিসিএল(BCCL) কর্তৃপক্ষ। খনির ভেতর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয় এবং গুরুতর জখম অবস্থায় আরো দুজনকে উদ্ধার করা হয়। খনির ভেতর আর কেউ আটকে আছে কিনা তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় সূত্রে খবর একদল যুবক মঙ্গলবার সকালে খনির ভেতরে অবৈধভাবে কয়লা চুরি করতে নেমেছিলেন।

কয়লা কাটার সময় আচমকায় খনির উপরের অংশ ধসে পড়ে সেই সময় দুজন যুবক কোনমতে খনির বাইরে বেরিয়ে আসে। এরপর তারা পালিয়ে যায় ।তবে খনির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। পরে পুলিশ পৌঁছে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃত তিনজনের নাম গীতা বাউড়ি সুরেশ বাউড়ি ও টিপু মল্লিক। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ তাদের সেখানে চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর আসানসোলের বিভিন্ন খনি থেকে কয়লা চুরির ঘটনা নতুন নয়।

নিষেধাজ্ঞার পরেও জীবনে ঝুঁকি নিয়ে অনেকেই খনি থেকে অবৈধভাবে কয়লা চুরি করতে ভেতরে প্রবেশ করে। বিসিসিএল কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতা সুভাশিষ মুখোপাধ্যায় জানিয়েছেন ৩০০ ফুট নিচে কয়লা কাটার সময় এই দুর্ঘটনা ঘটে বিশেষ রেল কর্তৃপক্ষ পুরো এলাকাটিকে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে পুলিশের পক্ষ থেকেও সেখানে সাধারনের প্রবেশের নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু তারপরেও চোরা পথে স্থানীয় বেশ কিছু যুবক এই কয়লা খনি গুলিতে প্রবেশ করে কয়লা চুরির ঘটনা ঘটায়।

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর