১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন, ১৬ এপ্রিল গণনা

আগামী ১৭ মার্চ দুই আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন হবে। আগামী ১৬ এপ্রিল হবে দুই কেন্দ্রের গণনা। শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। আগামী ১৭ মার্চ দুই আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। অর্থা‍ৎ ওইদিন থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।  পরের দিন ২৫ মার্চ মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 

গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। সাংবাদিক সম্মেলনেই ঘোষণা করেন, বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি সাংসদপদেও ইস্তফা দেবেন। গত বছরের ১৯ অক্টোবর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। যেহেতু ছয় মাসের বেশি কোনও আসন শূন্য রাখা যায় না, সেই কারণে আগামী ১৯ এপ্রিলের মধ্যে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছিল।

অন্যদিকে রাজ্যের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গত বছরের ৪ নভেম্বর প্রয়াত হন। ফলে তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ৪ মে’র মধ্যে উপনির্বাচন করতে হতো নির্বাচন কমিশনকে। দুই আসনের জন্য আলাদা করে ভোট না নিয়ে একই দিনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের কর্তারা। এদিন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘এদিন থেকেই ওই দুই আসনে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। দুই আসনের উপনির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।’

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর