আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপল কেলেঙ্কারির অভিযোগ আসছে। একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হচ্ছে। সরকারি ত্রাণের ত্রিপল নিজের বাড়িতে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে (Tarun Chakraborty)। মঙ্গলবারই তাঁকে আদালতে তুলছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পাশাপাশি ময়ূরেশ্বর থেকেও ১ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালিতে তৃণমূলের পার্টি অফিস থেকেও উদ্ধার হয়েছে ত্রাণের জিনিস। 

পুলিশ সূত্রে খবর, অসহায় দুস্থ মানুষদের ত্রাণের জন্য সরকারের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছিল। বেশিরভাগ ত্রিপলই অভিযুক্ত কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বাড়িতে রাখা ছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণের সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে। ত্রাণের জিনিস কেন তাঁর বাড়িতে রাখা হয়েছিল, সেই অভিযোগে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিলরের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অবৈধ বালি পাচার থেকে তোলাবাজি এবং গরিব মানুষকে আবাস প্রকল্পের অর্থ সাহায্য দেওয়ার নাম করে টাকা আদায়ের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। এই ত্রিপল কেলেঙ্কারির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানতে চাইছে পুলিশ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ত্রাণের কম্বল, ত্রিপল, প্লাস্টিক এমনকি সরকারি অক্সিজেন সিলিন্ডার ও হুইলচেয়ারও উদ্ধার করা হচ্ছে। 

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!