পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে ফের চৈতালির বাড়িতে পুলিশ

শনিবার সকালে আসানসোলে(Asansole) জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জেরা করার জন্য রাজ্য পুলিশের ৭ জনের প্রতিনিধিদল পৌঁছয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারিকে (Chaitali Tewari) জিজ্ঞাসাবাদ করতে পৌঁছল রাজ্য পুলিশের প্রতিনিধিদল। শনিবার সকালে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জেরা করার জন্য রাজ্য পুলিশের ৭ জনের প্রতিনিধিদল পৌঁছয়। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার সকাল ১০টা নাগাদ আসানসোলে বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল পুলিশের। সেই মত এদিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে জিতেন্দ্র-চৈতালির ফ্ল্যাটে পৌঁছে যায় রাজ্য পুলিশের সাত সদস্যের প্রতিনিধিদল। এর আগে চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন বার আসানসোলে তাঁর ফ্ল্যাটে গিয়ে নোটিস দিয়েছেন তদন্তকারীরা। তিন বারই তাঁকে না পেয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে পুলিশকে। তার মাঝে রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হন চৈতালি তিওয়ারি। যদিও কলকাতা হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে