ধর্মতলায় বিক্ষোভ আশাকর্মীদের, গো-ব্যাক স্লোগান লকেটকে

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা। ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একাধিক আন্দোলন নিয়েই বুধবার পথে নেমেছেন আশা কর্মীরা। ডরিনা ক্রসিং থেকে রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আশাকর্মীদের মিছিলে অবরুদ্ধ এস ব্যানার্জি রোড। ঘটনাস্থলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় গেলে, তাঁকেও গো-ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। 

বুধবার ৮ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন আশা কর্মীরা। সেখানে বাধা পেয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। সেখানেই অবস্থান করবেন বলে জানা গিয়েছে। এদিন আশা কর্মীদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্মীদের বৈঠক করার কথা রয়েছে। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে এসে বাধার সম্মুখীন হয়েছেন আশাকর্মীরা। স্বাস্থ্যভবন থেকেই মিছিল করে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিও চালাতে হয়েছে বলে জানা গিয়েছে। যাঁরা মিছিল করে আসছিলেন, তাঁদের অনেককেই কলকাতা পুরসভার সামনে আটকে দেওয়া হয়েছে। আশাক্রমীদের বিক্ষোভ অব্যাগত রয়েছে। পরবর্তী একটি মিটিং করার কথা রয়েছে তাঁদের। তারপরেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ কী হবে। 

গত সপ্তাহেই বেতনবৃদ্ধি-সহ মোট আট দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশা কর্মীরা। সেই দিন দুপুরের ব্যস্ত সময় কার্যত অচল হয়ে পড়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। একাধিক দাবি নিয়ে এদিন স্বাস্থ্যভবন অভিযান করছে তাঁরা। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিকের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্যবিমা, মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালুর দাবিও রয়েছে। স্বাস্থ্য ভবনকে রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে দেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ধর্মতলা ও স্বাস্থ্যভবনেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২