আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান, চরম ভোগান্তিতে অফিসযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : একাধিক দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন আশাকর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা আসছেন কলকাতায়। রাজ্যের বিভিন্ন স্থানে কলকাতাগামী ট্রেনে-বাসে ওঠার আগে আশাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে শিয়ালদহ চত্বর। মঙ্গলবার রাত থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছিলেন আশাকর্মীরা। কলকাতাগামী বাসে, ট্রেনে উঠতেও তাঁদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নাজেহাল অফিসযাত্রীরা।

কাজের দিনে অফিস টাইমে এই অভিযানের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। সল্টলেকে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমস্ত বাস ঘুরপথে অন্যদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উইপ্রো মোড় থেকে সোজা কলেজ মোড় হয়ে বাস বেড়িয়ে যাচ্ছে। ফলে অনেক যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। অভিযোগ, বহু জায়গা থেকে ট্রেনে ওঠার আগেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। যাঁরা শিয়ালদহে এসে পৌঁছেছেন, তাঁদের সেখানেই আটকে দেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনে ১৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পাশাপাশি সল্টলেকেও জমায়েত হয়েছেন আশাকর্মীরা। তাঁদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ময়নাতে আশাকর্মীদের বাস আটকে দিলো পুলিশ,পুলিশের সাথে বচসা আশাকর্মীদের,অপরদিকেও মেচেদার রেলস্টেশনের আশা কর্মীদের আটকালে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা।

গত সপ্তাহেই বেতনবৃদ্ধি-সহ মোট আট দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশা কর্মীরা। সেই দিন দুপুরের ব্যস্ত সময় কার্যত অচল হয়ে পড়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। একাধিক দাবি নিয়ে এদিন স্বাস্থ্যভবন অভিযান করছে তাঁরা। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিকের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্যবিমা, মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালুর দাবিও রয়েছে। স্বাস্থ্য ভবনকে রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে দেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম