রচনা অধ্যায় অতীত, চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুকে নিয়ে প্রচারে অসিত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : গলেছে বরফ। শুক্রবার দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নেমেছেন অসিত মজুমদার। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের উপর ফুল ছড়িয়ে মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূলকর্মীরা। চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে বেনজির সংঘাত দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের মধ্যে। এর প্রভাব পড়েছিল প্রচারে। অবশেষ সমস্ত সমস্যা সরিয়ে চুঁচুড়ার প্রার্থীর হয়ে প্রচারে নামলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। 

রচনা থাকলে দেবাংশু ভট্টাচার্যের ভরাডুবি ঘটবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন অসিত মজুমদার। এখন তিনি বলছেন, রচনাও দেবাংশুর হয়ে প্রচার করুক। ও অনেক বড় সেলিব্রিটি, ব্যস্ত মানুষ। সময় হলে একসঙ্গে প্রচার করব। অসিত মজুমদারের অভিমান ভাঙাতে আসরে নামেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।যেমনটা আগেও করতে হয়েছিল তাঁকে। অসিত মজুমদার, দেবাংশু সহ একাধিকজনকে নিয়ে বৈঠক করেন তিনি। তাতেই বরফ গলেছে। এরপরেই প্রচারে নামতে দেখা গিয়েছে অসিত মজুমদারকে। মানুষের কাছে গিয়ে দেবাংশুকে জেতানোর কথা বলেন তিনি।

একসময় টিকিট না পাওয়ার জন্য অভিমান করেছিলেন। দেবাংশু গিয়ে দেখা করার পরে পরিস্থিতির বদল হয়। তারপরেও রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন দেবাংশুর হয়ে রচনার সঙ্গে ভোটপ্রচারে নামতেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। এদিন প্রচারে বেরিয়ে অসিত মজুমদার বলেন, রচনার সঙ্গে দ্বন্দ্ব অতীত। এখন প্রার্থী দেবাংশুকে জিতিয়ে আনাই মূল লক্ষ্য সকলের।

উল্লেখ্য, চুঁচুড়া বিধানসভা থেকে অসিত মজুমদারকে এবার টিকিট দেয়নি ঘাসফুল শিবির। সেখানে এবার টিকিট পেয়েছেন তৃণমূলের যুব নেতা তথা আইটি সেল এর প্রধান দেবাংশু ভট্টাচার্য। এর পরেই কিছুটা অভিমান হয়েছিল বিদায়ী বিধায়ক অসীত মজুমদারের। কিন্তু সেই অভিমান ভেঙে দেবাংশুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার