‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় পুলিশ বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার তিনি বলেন, ‘ভাইপো’র অবস্থা শওকত মোল্লা ও পুষ্পা জাহাঙ্গির খানের থেকেও খারাপ হবে। ও একটা প্রতিষ্ঠিত চোর। কালকে বলছেন খাতা-পেন নিয়ে তৈরি থাকুন ২০৩১ হিসেব হবে। আরে আপনি নিজে ততদিন বাইরে থাকবে কিনা দেখুন। সাহস থাকলে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়ান। ৪০ শতাংশের বেশি মুসলিম ভোট রয়েছে। তারপরেও হারাব। শেষ লোকসভা নির্বাচনে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি আপনাকে হারাতে না পারি! মিলিয়ে নেবেন। একজন সাংসদ। উনি আবার একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদপে গরুর গাড়ির হেডলাইট।’ ভাইপো বলতে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ থাকে না। 

আরও পডুন: ‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তৃণমূল সাংসদকে ঠুকে শুভেন্দু আরও বলেন, ‘আগামী দিনে জেলে থাকবেন কিনা সেটা আমি জানি না। তবে ওকে আমি কাউন্টার করব না। ও অনেক বড়-বড় কথা বলে। তবে একটাই কথা বলব, ওঁর বাপের নাম যদি ঠিক থাকে, তাহলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বেন। বুঝিয়ে দেব। ৪-মের পর ডায়মন্ড হারবার গিয়েছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি-কে। ওকে আবার একজন বলছেন বাঘ। ওটা বাঘ না বেড়াল। ফলতায় একবার দেখেছেন? পুনর্নির্বাচনে কোথায় ছিলেন? যত চুরি-ডাকাতি করেছেন, গর্ত খুঁড়ে বের করব। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।’

ছাত্র বিক্ষোভে প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ