‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে জঘন্যতম ঘটনা আর জি কর। সেই ঘটনার সঠিত তদন্ত হয়নি বলেই বারবার অভিযোগ করেছিলেন আর জি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ। রাজ্যে পালাবদলের পর খুলেছে সেই আরজি কর সংক্রান্ত ফাইলস। সাসপেন্ড হয়েছেন তিনজন আইপিএস অফিসার। মেডিক্যাল মেম্বারশিপ বাতিল করা হয়েছে সন্দীপ ঘোষ ও বিরুপাক্ষ বিশ্বাসদের। আর জি করের বিষয়ে আজ, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আর জি কর নিয়ে যা করার করব। কাউকে রেয়াত করব না। তিনজন আইপিএস সাসপেন্ড হয়েছেন। সন্দীপ-বিরুপাক্ষদের ছাড়িনি। ধীরে ধীরে আর জি কর নিয়ে আরও বড় তদন্ত হবে। যা করার করব। অভয়া কাণ্ডের বিচার করব। এই ঘটনায় এমন কিছু তথ্য আমার কাছে রয়েছে, যা থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট নথি দীর্ঘ সময়ে আটকে রাখা হয়েছিল। আরজি করের ঘটনায় প্রায় এক বছর ধরে ফাইল চেপে রেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পডুন: ‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

নারী নিরাপত্তা নিয়ে পুলিশকে এদিন শুভেন্দু বলেন, ‘আমি যখন পুলিশের সঙ্গে সব মিটিংয়ে বসি, একটাই কথা বলি, নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি বজায় রাখবেন। পুলিশদের বলেছি কোনও কন্যা, মহিলার উপরে যদি অসম্মানজনক কিছু হয়, কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই, যা করার করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করবে। বর্তমান সরকার নারী নির্যাতনের কোনও ঘটনাকেই হালকাভাবে দেখবে না। আইন যে সীমা পর্যন্ত অনুমতি দেয়, সেই পরিসরের মধ্যে থেকে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমান সরকারের অবস্থান কী, তা রাজ্যের মানুষ খুব শিগগিরই বুঝতে পারবেন। আইন মেনেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না। রাজ্যের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।’

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত