১৯২ ঘণ্টা পর দেখা মিলল জিনাতের, ঘুমপাড়ানি গুলি এড়িয়ে নাগালের বাইরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- অবশেষে ১৯২ ঘণ্টা পর দেখা গেল বাঘিনি জিনাতকে। বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহিতে জিনাতকে দেখতে পান বনকর্মীরা। এরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। তবে সেটি তার গায়ে লেগেছে কি না, তা প্রথমে বুঝে উঠতে পারছিলেন না বন দপ্তরের কর্মীরা।

শনিবার সকালে নিজের অবস্থান বদল করেন বাঘিনি। মানবাজার থেকে বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করে সে। তার গলায় থাকা রেডিয়ো কলারে পাওয়া সিগন্যালের তথ্য অন্তত তেমনই বলছে। সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কোল ঘেঁষা রানিবাঁধ ব্লকের বন পুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোপালপুর এলাকায় ছিল জিনাত। এরপরই তড়িঘড়ি তাকে বাগে আনার জন্য সেখানে পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে জ়িনাতকে ধরার আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। একটি গুলি ছোড়াও হয়। তবে সেই গুলি জ়িনাতের গায়ে লাগেনি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের আন্ধেরি-তাডোবার জঙ্গল থেকে জিনাতকে আনা হয়েছিল ওডিশার সিমলিপালে। গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভের মুক্ত জঙ্গলে তাকে ছাড়া হয়েছিল। কিন্তু বছর তিনেকে জিনাতের সেখানে বেশিদিন মন টেকেনি। মঙ্গলবার সে এসে পৌঁছয় ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গল এলাকায়। এর পর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছয় সে। কোনওভাবেই ঘরে ফিরতে নারাজ জিনাত। একাধিক টোপ রাখা হয়েছিল তার জন্য। কিন্তু কোনটাই গ্রহণ করেনি সে। এখন বাঁকুড়াতেই জিনাত রয়েছে বলেই বন দফতর সূত্রে খবর।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ