খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে চরম গণধোলাইয়ের শিকার এক যুবক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, তখন উত্তর চব্বিশ পরগনা জেলার ভ্যাবলা স্টেশনে ঘটে গেল আরও এক দুঃসাহসিক ঘটনা। খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে চরম গণধোলাইয়ের শিকার এক যুবক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (৬ জুলাই) ঠিক সন্ধ্যায় হাসনাবাদের ভ্যাবলা স্টেশনে।

সূত্রের খবর, ভ্যাবলায় মেয়েটির মামাবাড়ি। মায়ের সঙ্গে মামারবাড়িতে গিয়েছিল সে। তাঁর বাড়ি কাঁকড়ামীরজা নগরে। গতকাল সে সেখান থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। ট্রেন আসার আগে ভ্যাবলা স্টেশনে মেয়েকে বসিয়ে কিছু কাজে বাইরে যান তাঁর মা। অভিযোগ, সেই সময়েই বিশ্বনাথ ঘোষ নামে ওই যুবক নাবালিকার পাশে এসে বসে। এরপর তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। কথাবার্তার পর যুবক ওই নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে স্টেশন থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পরে নাবালিকার সন্দেহ হয় যুবকটির আচরণে এবং সে চিৎকার করে ওঠে। তখন ওই যুবক বিশ্বনাথ জোর করে ওই নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

যা দেখেই স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ এবং যাত্রীরা সকলেই ওই যুবককে তাড়া করে ধরে ফেলে। এরপরেই তাঁকে উত্তেজিত জনতা তাঁকে মারধর শুরু করে। তারপর তাঁকে স্টেশনের টিকিট কাউন্টারে আটকে রাখে। এরপর খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ছুটে আসে। আর জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসঙ্গতি দেখে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনিতেই ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল বারুইপুর। যে ঘটনায় এখনও পর্যন্ত ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসনও। দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে এই ঘটনা আবারও উত্তেজনা পরিবেশের সৃষ্টি করল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল