ভোটার তালিকায় ‘বিচারাধীন’ লেখা, আতঙ্কে আত্মহত্যা উত্তর ২৪ পরগণার যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত আংশিক তালিকাকে ঘিরে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। তালিকায় নিজের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ শব্দটি দেখে গভীর মানসিক চাপে ভুগছিলেন বছর ছত্রিশের ইসমাইল মোল্লা। পরিবারের দাবি, সেই উদ্বেগই শেষ পর্যন্ত তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়া এলাকার ১৩১ নম্বর বুথের ভোটার ছিলেন ইসমাইল। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নিজের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও বারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতেন। ভবিষ্যতে তাঁর নাম ভোটার তালিকায় থাকবে কি না, কিংবা নাম বাদ পড়লে কী হবে-এই প্রশ্নগুলোই তাঁকে তাড়া করছিল বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: ডিগবাজি জ্ঞানেশের, বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে নিয়ে ইউটার্ন

মৃতের আত্মীয় আরমান আকন্দির কথায়, “ইসমাইল এই বিষয়টি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ছিল। বুধবার রাতেও নামাজ পড়ে বাড়ি ফিরে একই উদ্বেগের কথা বলছিল। এমনকি সমস্যার সমাধান না হলে আত্মঘাতী হওয়ার কথাও বলেছিল। কিন্তু এত তাড়াতাড়ি সে এমন চরম পদক্ষেপ নেবে, তা কেউ ভাবতে পারেনি।” 

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরাই ঘরের ভিতর থেকে ইসমাইলের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক