ডিগবাজি জ্ঞানেশের, বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে নিয়ে ইউটার্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আগে প্রশাসনিক সিদ্ধান্তে প্রথমে ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। সেই তালিকায় বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ একাধিক শীর্ষ আধিকারিকের নাম ছিল। তবে সেই সিদ্ধান্তে ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক বদল আনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজাকে আপাতত ভিনরাজ্যে যেতে হচ্ছে না। তাঁরা নিজেদের বর্তমান পদেই বহাল থাকছেন। কমিশনের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, এই দুই আধিকারিককে ‘ইন রিজার্ভ’ তালিকায় রাখা হয়েছে, প্রয়োজন হলে পরে তাঁদের দায়িত্ব দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত ঘিরে সকাল থেকেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করছে বামেরা, আইএসএফ কে কতগুলো সিট নজর সেইদিকে

অন্যদিকে, বাকি ১৩ জন আইপিএস আধিকারিককে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অন্য রাজ্যে নির্বাচনী দায়িত্বে পাঠানো হবে। বুধবার দিল্লি থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মুরলীধর শর্মা ও ওয়াকার রাজাকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও অবজার্ভার তালিকায় অলোক রাজোরিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়া, ধৃতিমান সরকার, সি সুধাকর, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, প্রবীণকুমার ত্রিপাঠী, রশিদ মুনির খান এবং প্রিয়ব্রত রায়ের নামও রয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুরলীধর ও ওয়াকার রাজাকে আপাতত রিজার্ভেই রাখা হচ্ছে।

উল্লেখ্য,  রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে নয়া দায়িত্ব দিয়েছিল নবান্ন। তাঁদের নতুন পদে পুনর্বহাল করা হয়েছে। বুধবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্বাচন কমিশন এই আইপিএস অফিসারদের সংশ্লিষ্ট নানা পদ থেকে অপসারণ করেছিল। এমনকি নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে আঁদের পুনর্বহাল করা যাবে না। নবান্ন সেই কথা মেনে নিয়েই পুনর্বহালের নির্দেশিকা আরি করেছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং অলপাইগুড়ির ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এভাবে একের পর এক রদবদল নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের