বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় যুবককে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ।গ্রেফতার তৃণমূল কর্মী । এলাকায় উত্তেজনা ৷বিজেপির বিজয় মিছিলে গিয়ে মাইকে স্লোগান দিয়েছিল বাগদার বাজিতপুর (Bajitpur)এলাকার যুবক ভূপেন হালদার। অভিযোগ সেই আক্রশে তাঁকে রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় স্থানীয় তৃণমূল নেতার সাগরেদ কৌশিক মোদক(Kaushik Modak) ।

ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷আহত ও তার পরিবারের লোকজন জানিয়েছে বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে খেলা দেখে একা একা বাড়ি ফিরছিলেন ভূপেন(Bhupen) ৷ সে সময় বাজিতপুর বাজারে তাঁকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে ৷ মাথায় ঘাড়ে কোপ দেয় ৷ কোনক্রমে পালিয়ে বাড়িতে যাওয়ার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) ভর্তি করে৷ বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ৷

পরিবারের অভিযোগ বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি কৌশিক মোদক খুন করার জন্য আক্রমণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ যে ধারালো অস্ত্র দিয়ে ধৃত আক্রমণ করেছিল সেটি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগে মামলার রুজু করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে,তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার অস্ত্র ।

তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহাকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এবার সুজিত সাহার জমিতে লুকানো অস্ত্রের সন্ধান পেল পুলিশ। উদ্ধার তিনটি দোনালা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ