বিউটি পার্লারের মালকিন ও কর্মীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়া ও উত্তপ্ত করা সহ অপহরণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে গণধোলাইয়ের ছবি ভাইরাল হয় । উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার এক বিউটি পার্লারের(Beauty Parlour) ব্যানার থেকে ফোন নম্বর নিয়ে দীর্ঘদিন ধরে পার্লারের মালকিন ও তার কর্মচারীদের উত্তপ্ত করা এবং বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেওয়া, অপহরণ , নারী পাচারের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বালা। তার মা মাধুরি বালা সিন্দ্রনী গ্রামপঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূলের সদস্যা।

জানা গিয়েছে, মঙ্গলবার আষাঢ়ু বাজার থেকে পার্লারের দোকান বন্ধ করে পাশে একটা কাজে যাচ্ছিলেন পার্লারের মালকিন বছর ৩৮ এর মহিলা। অভিযোগ সেই সময় বাজারের কাছে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাকে গাড়িতে করে অপহরণ করার চেষ্টা করে মিঠুন। মহিলা চিৎকার করলে তাকে মারধোরও করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনকে ধরে মারধোর করে। সেই মারধোরের মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। পরবর্তীতে মিঠুনের নামে বাগদা থানায়(Bagda P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বৈভ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত মিঠুন বালা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল । আমি কথা বলতে গেলে আমাকে আচমকা মারধর শুরু করে । আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে । আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের(Srinandri Gram Panchayet) পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা।এই বিষয়ে মাধুরী বালা বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে । পুলিশ তদন্ত করে দেখুক আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল