বাগদাতে রেশনে চাল ,আটা কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: রেশনে চাল এবং আটা কম দেওয়ায় অভিযোগ, ডিলারের ছেলেকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের।উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলার নিবেদিতা সাধুর কর্মচারী মঙ্গলবার সকালে হুশিয়ার মন্ডলকে চাল এবং আটা মিলিয়ে ১৯ কেজি ৭০০ দেওয়ার কথা ছিল । কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৫ কিলো ।

পরবর্তীতে গ্রামের বাসিন্দারা এসে তাদের কাছে জানতে চাইলে আরো পাঁচ কিলো আটা ও চাল দিয়ে দেওয়া হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা । তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রেশন ডিলার রেশনের চাল এবং আটা কম দিয়ে আসছে । দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ডিলারের ছেলে শান্তনু সাধু ও কর্মচারী শংকর কর্মকারকে ।

এলাকার মানুষের দাবি সাধারণ মানুষের রেশনের চাল চুরি করে খাচ্ছে এই ডিলার। তার শাস্তি হোক ।যদিও রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু ভুল স্বীকার করে জানিয়েছেন তার ভুল হয়েছে । অন্যদিকে, কর্মচারী শংকর কর্মকার জানিয়েছেন ডিলার তাকে কম দিতে বলেছে ।ঘটনাস্থলে যান বাগদা ফুড ইন্সপেক্টর সঞ্জীব চক্রবর্তী ও বাগদা থানার(Bagda P.S.) পুলিশ । ক্ষুব্ধ গ্রামবাসীদের আশ্বস্ত করেন ফুড ইন্সপেক্টর। পাশাপাশি রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু ও কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ ।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী