বাগদা এলাকায় কালীপুজোর সময় অপরাধ রুখতে জনসংযোগ সভা পুলিশের

Share:

 নিজস্ব প্রতিনিধি,বাগদা:উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার প্রশাসন অপরাধ রুখতে বিশেষ উদ্যোগ নিল । বাগদা থানা এলাকা যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী এবং প্রতিনিয়ত সেখানে বাংলাদেশ(Bangladesh) থেকে দুষ্কৃতীরা চোরাপথে এসে অপরাধ ঘটাতে মরিয়া চেষ্টা চালায় ,তাই এখন থেকে গ্রামবাসীদের সতর্ক করলো প্রশাসন । রবিবার গ্রামবাসীদের নিয়ে একটি জনসংযোগ সভা করেন বাগদা থানার(Bagda Police Station) বর্তমান আধিকারিক । সেখানে গ্রামের মানুষদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়, কালীপূজো উপলক্ষে গোটা গ্রাম একসঙ্গে ঠাকুর দেখতে গ্রাম ছেড়ে যাবেন না ।

গ্রামে গ্রামে কালীপুজো ও দীপাবলির সময় ছোট ছোট আরজি পার্টি গঠন করুন। যারা গ্রামগুলিতে ঘুরে ঘুরে টহল দেবে ।প্রয়োজন হলে, তৎক্ষণাৎ বাগদা থানার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে । কারণ প্রশাসন মনে করে ,গ্রামবাসীরা কালীপুজোর আনন্দে মেতে উঠে সবাইকে নিয়ে অন্যত্র ঘুরতে গেলে সেই সুযোগে বহিরাগত সমাজবিরোধীরা(AntiSocial) সেখানে প্রবেশ করে ।কালীপূজো দীপাবলীর সময় বাগদা এলাকায় বাড়ে চুরি, ছিনতাই এর মত নানা ঘটনা। সেই ঘটনা রুখতেই এই জনসংযোগ সভা বাগদা থানার । দুর্গাপুজোর পর এবার পালা কালীপুজর । উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের পর কালীপুজো(Kalipuja) ধুমধাম করে হয় বাগদায় । এই বাগদার কালীপুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে বাগদায় ।

বাগদার (Bagda)কালীপুজোয় বেশিরভাগ মানুষই সন্ধ্যা থেকে রাত অবধি পুজো দেখতে ব্যস্ত থাকেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে এলাকায় বেড়ে যায়, চোরেদের উৎপাত । তাই কালীপুজোর আগেই বাগদা থানার পক্ষ থেকে বাগদার বিভিন্ন এলাকায় গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে বাগদা থানার পুলিশ । এই অ্যাওয়ারনেস ক্যাম্পের (AwarnessCamp)মধ্যে দিয়ে বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহা গ্রাম সুরক্ষা কমিটি তৈরি করার নির্দেশ ও দেন । এর পাশাপাশি তিনি গ্রামের পুরুষদের অনুরোধ জানান সকলে একই দিনে গ্রাম খালি করে প্রতিমা দেখতে অন্যত্র যাবেন না। পালা করে ঘুরতে যান এবং পালা করে গ্রাম পাহারা দিন।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী