বাগদাতে পৃথক হাট বসানোর প্রতিবাদে পথ অবরোধে সামিল বস্ত্র ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: কাপড়ের হাট বসানোর প্রতিবাদে রাস্তা অবরোধ কাপড় ব্যবসায়ী সমিতির, ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ । দীর্ঘ আলোচনার পর অবরোধ উঠে যায় ।কিন্তু এদিন অবরোধের দরুন বাগদা(Bagda) এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে খবর ,উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চাতে এদিন সকাল থেকেই বাগদা ব্লক কাপড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অবরোধ শুরু করা হয় । কাপড় ব্যবসায়ী সমিতি কর্তাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির অনুমতি না দিয়ে নিত্যানন্দ বিশ্বাস নামে এক ব্যক্তি খুচরো কাপড়ের হাট শুরু করেছেন হেলেঞ্চা বাজার সংলগ্ন এলাকায়। খুচরো কাপড়ের হাট হওয়ার ফলে সমস্যা শিকার হতে হচ্ছে স্থায়ী কাপড় ব্যবসায়ীদের। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে তারই প্রতিবাদে হেলেঞ্চা বাজারে অবরোধ শুরু করে কাপড় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছে বাগদা থানার(Bagda P.S.) পুলিশ দীর্ঘ আলোচনা করে অবরোধকারীদের সঙ্গে। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পরে অবরোধ উঠে যায়।

এই বিষয়ে হাট মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন প্রতিক্রিয়া মেলেনি ।পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিল কাপড় ব্যবসায়ীরা । অন্যদিকে অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয় এর আগে ওই ব্যক্তি পৃথক একটি হাট বসানোর চেষ্টা করেছিল। কিন্তু তাতে প্রতিবাদ করেছিল পঞ্চায়েতে যারা দীর্ঘদিন ধরে লাইসেন্স প্রাপ্ত কাপড় ব্যবসায়ীরা আছে তারা। এরপর পঞ্চায়েত বৈঠক করে ওই ব্যবসায়ীকে বৈধ অনুমতি এনে তারপর হাট বসাতে বলেছিল । কিন্তু তিনি তা না মেনে শনিবার থেকে কিছু ব্যবসায়ীকে নিয়ে পৃথক হাট বসাতে শুরু করে ।আর তাতেই ক্ষিপ্ত হয়ে হেলেঞ্চা বাজারের ব্যবসায়ীরা পথ অবরোধে সামিল হয়।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল