জন্ম শংসাপত্র ২০ বছর আগে দিয়েছে পঞ্চায়েত , অথচ এখন নথি নেই, বিপাকে গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: জন্ম শংসাপত্র দিয়েছে পঞ্চায়েতের থেকে।সেই পঞ্চায়েতই এখন বলছে পঞ্চায়েতে কোন শংসাপত্রের নথি নেই। আর এতেই সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রী থেকে গ্রামের মানুষ।আগে ম্যানুয়াল হত। পরে ডিজিটাল নথি। যার কারনে দীর্ঘ কুড়ি বছরের নথিপত্র দিতে পারছে না।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের বাগজোলা পঞ্চায়েতের(Bagjola Panchayet) ঘটনা।অভিযোগ-জন্মের পরে পঞ্চায়েত থেকেই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে । সেই শংসাপত্র দিয়েই ছাত্রছাত্রীরা সেই সময় স্কুলে ভর্তি হয়েছে বা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হয়েছে ।কিন্তু এখন সেই পঞ্চায়েতের দেওয়া জন্ম শংসাপত্র পঞ্চায়েত থেকেই বলছে কোনো রকম নথি পঞ্চায়েতের কাছে নেই । দীর্ঘ কুড়ি বছরের আগে কোন নথি নেই কারণ সেই সময় সম্পূর্ণ ম্যানুয়াল হত ।বর্তমান সময়ে ডিজিটালে আপলোড করা হচ্ছে কম্পিউটারে ।যার কারণে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ গ্রামের মানুষ।

আর এই কারনে শতাধিক ছাত্র-ছাত্রী এবং গ্রামের মানুষ রীতিমত সমস্যায় পড়েছে । কারোর জন্ম শংসাপত্র এখন ডিজিটাল (Digital)করতে হবে । কারোর আবার SC/ST সার্টিফিকেট বের করতে হবে । কেউ আবার নতুন ভোটার হবে । কিন্তু যখনই সেই সব জন্মের শংসাপত্র নিয়ে সেই একই বাগজোলা পঞ্চায়েতে মানুষ যাচ্ছে তখন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে পঞ্চায়েতে কোন নথি রেজিস্ট্রেশন নেই ।আর এই কারনে রীতিমতো ভোগান্তিতে পড়েছে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষ ।

অনেক রকম সরকারি পরিষেবা থেকে শুরু করে পড়াশুনোর ক্ষেত্রে যা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে । দিনের পর দিন পঞ্চায়েতে গিয়ে ফিরে আসতে হচ্ছে গ্রামের মানুষকে ।আর এই ঘটনা নিয়ে এই বাগজোলা পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসা করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান । বাদুড়িয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কোনরকম সহযোগিতা করেননি ।কিন্তু বাগজোলা পঞ্চায়েতের উপপ্রধান(Upopradhan) মোস্তফা বিন সিরাজ বলেন,এই বিষয়টা নিয়ে আমরা একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি । আশা করি সেই বৈঠকেই সমস্যার সমাধান হয়ে যাবে ।

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক