বহরমপুরে অস্ত্রপাচার চক্রে বড়সড় সাফল্য পুলিশের , ৮টি আগ্নেয়াস্ত্র সহ ৩ জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: রবিবার বহরমপুর শহরে নাটকীয় অভিযান চালিয়ে বড়সড় অস্ত্র উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার(Baharampur P.S.) একটি বিশেষ দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি ৭.৬৫ মিমি পিস্তল, ১৬টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি।গ্রেফতার হওয়া তিনজন হল —১. জাহাবুল মণ্ডল (৩২), রঞ্জিতপাড়া, থানা মুর্শিদাবাদ ২. মুকুল মণ্ডল (৩২), মৃত মুনসাদ মণ্ডলের পুত্র৩. হকদার শেখ (৪৯), ঘুড়িয়া মাঝপাড়া, থানা মুর্শিদাবাদ(Murshidabad P.S.)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের দীর্ঘদিন ধরে আন্তঃজেলা অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।ঘটনায় বহরমপুর থানায় নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। অন্যান্য যুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে।এক তদন্তকারী আধিকারিক জানান, “এই চক্রের পেছনে আরও কয়েকজন বড় সরবরাহকারীর যোগ থাকতে পারে। পুরো নেটওয়ার্কটি ভাঙার চেষ্টা চলছে।

মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক থানায় এলাকা থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র। একাধিক দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বেআইনি অস্ত্র পাচারকারীরা মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের প্রধান রুট গড়ে তলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পুলিশের বারংবার অভিযানে ধরা পড়েছে একাধিক দুষ্কৃতি।এই অস্ত্র পাচারকারী চক্রে ধৃত হকদার শেখ এর আগেও অস্ত্রপাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছিল। তার ব্যক্তিগত একটি লোন রয়েছে। সেই টাকা পরিশোধ করার জন্য সে এই অস্ত্র পাচারের কাজ নিয়েছিল বলে পুলিশকে জেরায় জানিয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস