শ্মশানঘাটে দেহ সৎকারকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলের জেরে যুবক খুন

Share:

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: শনিবার রাতে বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাটের ঘটনা, পুলিশ জানিয়েছে মৃতের নাম জয়ন্ত ঘোষ(Jayanta Ghosh)। তার বাড়ি ডোমকলের(Domkal) পাড়দেয়ার জিতপুরে। পুলিশ সূত্রের খবর জয়ন্তর এক আত্মীয়ের দেহ সৎকাজ করতে গোরাবাজার শ্মশান ঘাটে এসেছিলেন, অভিযোগ সেখানে অন্য একজনের দেহ সৎ কাজে আসা লোকজনের সঙ্গে আগে পরে নিয়ে ঝামেলা হয়, এরপরেই অভিযোগ। পিছন দিক থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে।

জয়ন্তকে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে, এই ঘটনায় আরো দুজন জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশ। চিন্ময় ঘোষ ,মৃতের জামাইবাবু জানান, যে যুবক মারা গেছে জয়ন্ত ঘোষ খুব ভাল ছিলেন। কোন মৃতদেহ আগে সৎকার হবে তাকে কেন্দ্র করে মতবিরোধ বাঁধে। তার থেকে সংঘর্ষ এবং বাঁশ দিয়ে আঘাত করায় মৃত্যু। এই ঘটনার সঙ্গে কোনভাবে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করছি।

অপরদিকে,পিন্টু ঘোষ, মৃতের মামা বলেন, মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে গোলমাল বাধায় কলাবেড়িয়া গ্রামের ৮ থেকে ১০ জন এসে হামলা চালায় আটটাতেই দুজন গুরুতর আহত হন এবং একজনের মৃত্যু হয়।যারা এই আক্রমণ করেছে তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর তারা পালিয়ে গিয়েছেন। তাদের খুঁজছে পুলিশ। বাঁশ দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে ঘটনাস্থলেই জয়ন্ত মারা যায়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। জয়ন্তরা চা খেতে শ্মশান থেকে যখন কিছুটা দূরে যাচ্ছিল সেই সময় পেছন থেকে তাঁদের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি