পুলিশের চাকরির পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়ে ধৃত যুবক, নিখোঁজ মূল পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে পাকড়াও যুবক। পুলিশের চাকরির পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে। যার হয়ে প্রক্সি দিতে এসেছে, তার কোনও খোঁজ নেই। বুধবার ঘটনাটি ঘটেছে বহরমপুর স্টেডিয়ামে।  ধৃত যুবক সুজন দাস মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার বহরমপুর স্টেডিয়ামে পুলিশ কনস্টেবল পদের শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল।  বীরভূমের মুরারই থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা নাজির রহমানের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন বড়ঞা থানার সাটিতাড়া এলাকার বাসিন্দা সুজন দাস। পরীক্ষার শুরুতে বিষয়টি বুঝতে পারেননি পরীক্ষকরা। কিন্তু পুলিশ আধিকারিকদের সন্দেহ হওয়ায় নথিপত্র যাচাই শুরু হয়। সেখানেই ধরা পড়ে অসংগতি। তখনই জানা যায় সুজন আসল পরীক্ষার্থী নন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হলেই বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। 

নাজিরের হয়ে কিভাবে তিনি পরীক্ষা দিতে এলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু নাজির রহমানের কোনও খোঁজ নেই। মৃত যুবককে বহরমপুর থানায় নিয়ে দেওয়া হয়েছে। সুজন দাস এবং নাজির রহমানের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের চাকরিতে প্রক্সি দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত বছর ডিসেম্বর মাসেই অন্যের হয়ে পরীক্ষা দিতে বসেছিলেন আরেকজন। এখানেও অ্যাডমিট কার্ডে গরমিল দেখে ধরা পড়ে বিষয়টি। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির কারণেই এই সকল ঘটনা সামনে আসছে। এই ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। 

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব