বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনূস, দেবীর হাতে কাটা মুণ্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর:মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পুজো মণ্ডপে অসুর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস(Mahamad Iuunush) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী(PM Pakistan) সাহবাজ শরীফ। বহরমপুরের (Baharampur)খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজোর থিম ‘দহন’। পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন দেশের শত্রুদের দহন করার উদ্দেশ্য নিয়েই তাদের দুর্গা পুজোর এই থিম। দর্শনার্থীদের মতে মা দুর্গার পায়ের নিচে রয়েছে অসুর তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। মা দুর্গার হাতে কাটা মূর্তি যা দেখে দর্শনার্থীরা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের মত মুখের গঠন। এই প্রতিভা দেখতে ভিড় হচ্ছে যথেষ্ট।

পুজো উদ্যোক্তাদের মা দুর্গার কাছে একটাই প্রার্থনা দেশের শত্রু যারা তাদের পরাস্ত করুন দেবী দুর্গা।এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ৫৯ তম বর্ষের দুর্গোৎসব খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। এবছরের এই দুর্গো উৎসবের বিশেষ চমক মা দুর্গার হাতেই বদ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) রূপী অসুর। মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী অসীম পালের হাতেই এই রূপ পেয়েছে মা দুর্গার অসুর। দুর্গাপুজোয় মা দুর্গার প্রতিমা দর্শনে গিয়ে প্রথমেই চোখ পড়ছে এই পুজো। সবার নজর অসুরের দিকেই। এই অসুরকে দেখতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী প্রচুর জনসাধারণ। বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জির হাতেই এই পূজা মণ্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রচুর দর্শক এসে ভিড় জমাচ্ছে এই পূজা মণ্ডপে।

পুজো কমিটির উদ্যোক্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Nrendra Modi) ট্রাম্পকে বন্ধুর মত ভাবতেন এবং কাঁধে কাঁধ মিলিয়েই সমস্ত বিদেশ নীতির কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রাম্প পেছন থেকে ছুরি মারারই কাজ করে চলেছে প্রতিনিয়ত। বন্ধুত্বের জবাব বেইমানীর মাধ্যমে দিচ্ছেন ।সেই কারণেই আমরা তাকে ভারতীয়দের কাছে অসুররূপেই এ বছরের দুর্গোৎসবে তুলে ধরেছি। উদ্দেশ্য একটাই মা দুর্গা, ভারতবর্ষের বিরুদ্ধে এই অসুর রুপীদের পরাস্ত করুক। ভারতবর্ষকে রক্ষা করুক। ভারতবর্ষকে সমৃদ্ধ করুক। সমস্ত রকমের শত্রুতার হাত থেকে রক্ষা করুক।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান