Loading live market data...
Loading active stocks...
Connecting...

বহরমপুরে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে ছুরির এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের, হাসপাতালে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: প্রকাশ্য রাস্তায় ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের ছুরির এলোপাথাড়ি কোপে খুন হন এক তৃণমূল কর্মী। মৃতের নাম হায়াতুল্লা শেখ(Hayatulla Sk.) (৪৫)। বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া পঞ্চায়েতের কুমড়দহ ঘাট(Kumardahaghat) এলাকায়। দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থক বলে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন সে। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতি এসে তাকে ঘিরে ধরে তাঁর বুকের বাম দিকের অংশে চাকুর কোপ মারে। রাস্তায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। হায়াতুল্লা সম্পর্কে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজুদ্দিন মণ্ডলের(Ijuddin Mondal) শ্যালক ।

তাঁর এক দাদা রাজধরপাড়ার তৃণমূলের প্রধান পদে রয়েছেন। হায়াতুল্লা তৃণমূলের রাজধরপাড়া অঞ্চল কমিটির সদস্য পদে ছিলেন। খবর পেয়ে বহরমপুর থানা(Baharampur P.S.) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা চার -পাঁচ জন ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল অভিযোগ করেন রাজনৈতিক কারণেই তার শ্যালককে খুন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর তিনি যখন তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী এসে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। কংগ্রেস সমর্থকদের সঙ্গে তার শ্যালকের মতানৈক্য ছিল বলে জানান আইজুদ্দিন মণ্ডল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানিয়ে দেন মারা গেছেন তার শ্যালক। এই ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। নিহত ব্যক্তি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর