বহরমপুরে টোটো চালক খুন,ঘনীভূত হচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে টোটো চালক খুন। খুনের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য।পুজোয় কেনাকাটার টাকা দরকার ছিল। অথচ পকেট খালি। বাধ্য হয়ে টোটোর ব্যাটারি চুরি করে টোটো চালককে(TOTO Driver) খুন।অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমে ১০, ০০০ টাকা নেওয়া হয়।মৃতের নাম আলাইহিন শেখ। পুলিশ জানিয়েছে, গত ২৭ তারিখ দৌলতবাদের বেণীদাসপুর এর বাড়ি থেকে টোটো নিয়ে বের হয় সে। এরপর খোঁজ মেলে নি। দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।২৮ তারিখ বহরমপুরে জগন্নাথ ঘাট থেকে একটি টোটো উদ্ধার করে পুলিশ। কিন্তু টোটো তে কোন ব্যাটারি ছিল না। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় কে বা কারা টোটোর ব্যাটারি চুরি করে পালিয়ে গিয়েছে। ঘটনা মোড় নেয় এরপরে। বিকেল নাগাদ বহরমপুরের হাতিনগরের (Hatinagar)কুদবা পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়।

তখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই ছিল পুলিশ। কিন্তু মৃতের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানতে পারে এটি খুনের ঘটনা। মৃতের ছবি সোশ্যাল নেটওয়ার্কে দেওয়ার পরেই দৌলতাবাদের টোটো চালক আলাইহিন শেখের পরিবারের লোকজন মৃতদেহটি তাদের বলে দাবি করে। নিখোঁজ ডায়েরি থেকে পরিবর্তন করে খুনের অভিযোগ করা হয়। এরপর শহরের একাধিক সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ঠিক যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, সেই জায়গাতেই ভ্যানে করে পলিথিন জরানো একটি বস্তু নিয়ে যাওয়ার ছবি সামনে আসে। সেই বস্তুটি ছিল টোটোর ব্যাটারি।খোঁজ শুরু হয় ভ্যান চালকের।এরপর বহরমপুরের চুয়াপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজল হাজরাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর খুনের ঘটনা স্বীকার করে সে।

জেরায় ধৃত জানিয়েছে, পুজোর কেনাকাটার জন্য টাকার দরকার ছিল। সেই কারণেই টোটোর ব্যাটারি(Battery) চুরি ছিল মূল লক্ষ্য। খুনের কোন পরিকল্পনা ছিলনা। কিন্তু খুন না করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই খুন করতে হয়েছে। বাড়িতে অশান্তি করে বেরিয়ে এসে বহরমপুর থেকে টোটোয় চাপে সে। ৬০০ টাকা টোটো ভাড়া দিয়ে বহরমপুরের কুতবাপুকুরে যায় সে। এরপর সেখানেই নির্জন জায়গায় টোটো চালককে খুন করে টোটোর ব্যাটারি নিয়ে চম্পট দেয়। সে সময় তাকে সাহায্য করেছিল পরিচিত এক ভ্যানচালক(VanPoller) উকিল চৌধুরী। উকিলের ভ্যানে করেই টোটোর ব্যাটারি নিয়ে পালিয়ে যায় সুজল।এরপর গজধরপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান এর কাছে টোটোর ব্যাটারি বিক্রি করা হয়। অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমে ১০ হাজার টাকা পায় সুজল। যা দিয়ে পুজোর কেনাকাটা শুরু করে।সুজলকে গ্রেফতারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে টোটোর ব্যাটারি চুরির সাথে যুক্ত মনিরুজ্জামান এবং জামাত শেখকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ভ্যানচালক উকিল চৌধুরিকেও।ধৃতদের রবিবার বহরমপুর আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নেয় পুলিশ।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস