এই মুহূর্তে

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়ায় থিমের সরস্বতী পুজো ।৮০ বছরের পা দিল বালির প্রফুল্ল সমিতির পুজা। প্রত্যেকবারের মতো এবারও জলের মধ্যে ঠাকুর (জলের ঠাকুর) নামে প্রসিদ্ধ বালির এই পুজো ।এবারে থিম রাজস্থানের শীষ মহল। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই পুজোটি একটি পুকুরকে কেন্দ্র করে করা হয়েছে। পুকুরের একদিকে থিমের প্যান্ডেল করা হয়েছে ।তার ভেতর থেকে জলের মধ্যে বেরিয়ে আসছেন মেশিনের সাহায্যে মা সরস্বতী ।আবার দর্শকরা দেখে নিলে আবার সেটি মণ্ডপের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছেন।

এই ধারণা দীর্ঘ ৮০ বছর ধরে চালিয়ে আসছেন এই পুজো কমিটির লোকজন। এই পুজো করার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জন্য একটি মেলার আয়োজন করেন এই পুজো কমিটি। যেখানে নানা ধরনের জিনিস এর সঙ্গে খাবার-দাবারের ও স্টল থাকে। মানুষ আনন্দ করে সরস্বতী পুজার বেশ কয়েকটা দিন। এই পুজো মণ্ডপ দেখে আনন্দ লাভ করে এবং মেলায় ঘুরেও আনন্দের পরিমাণ বাড়িয়ে তোলেন সকলে। এই প্রতিমা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় জমেছে নজর কাড়ার মতো।

অন্যদিকে,রতুয়া দুই ব্লকের আড়াইডাঙ্গা গার্লস প্রাথমিক বিদ্যালয় ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করা হল। বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা এই পূজাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাঙ্গনে একত্রিত হয় এবং বিদ্যার দেবীর আর্ধনায় মেতে ওঠে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের নিয়ে অঞ্জলিতে সকলে মিলিত হয়। এই পুজোকে কেন্দ্র করে বেশ কিছু সংস্কৃতিক মূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার তিথি অনুযায়ী পূজা অর্চনার পর বিভিন্ন রকম অনুষ্ঠান করা হল বলে জানায়  বিদ্যালয়ে কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ